বছরের শেষ সূর্যাস্তের আলোয় ভিজল ভারত, আতশবাজিতে নতুন বছরকে স্বাগত নিউজিল্যান্ডের
নতুন বছর স্বাগত জানাল অস্ট্রেলিয়াও।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৬, ০৯:৪৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৬, ০৯:৪৬
১৮
আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বিদায় নেবে ২০২৫। আসবে নতুন বছর। ২০২৬। বুধবার বছরের শেষ সূর্যাস্তের আলোয় ভিজল গোটা ভারত। রাজস্থানের জলমহলে ডুবছে সূর্য।
২৮
জবুথবু ঠাণ্ডাতেও ২০২৫-এর শেষ সূর্যাস্ত দেখতে দেশের বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছিলেন বহু পর্যটকরা। বর্ষবরণের আগে শিমলায় চলছে বিশেষ অনুষ্ঠান। নাচ-গান-আনন্দে মেতেছে মানুষ।
অন্তর্বাস থেকে চকোলেট, মিলন আরও মধুর করতে সঙ্গীর জন্য এসব ‘দুষ্টু’ উপহার কিনেছেন?
উপহার পাওয়ার পর শীতের রাত হবে জমে ক্ষীর!
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৫, ১৮:২০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৫, ১৮:২০
১১২
তিনিই জীবনের সবচেয়ে কাছের। জীবনের চড়াই উতরাইয়ের সঙ্গী। তাঁর কাছেই রাগ, অভিমান, দুঃখ উজাড় করে দেওয়া যায়। বর্ষবরণের উদযাপনে তাই মনের মানুষকে উপহার দেন অনেকেই।
২১২
শাড়ি, গয়না বড় একঘেয়ে। বছরের অন্যান্য সময়ে বৈদ্যুতিন সামগ্রীও দেওয়াই যায়। রূপটান সামগ্রীও সঙ্গীনিকে দেওয়া হয়। বর্ষবরণে না হয় উপহার হোক একটু অন্যরকম।
কোনও 'সেক্সি গিফট' কিনবেন নাকি? সে আবার কী, বুঝতে পারছেন না? তবে আপনার জন্য রইল তার সুলুকসন্ধান। খরচও খুব বেশি নয়। পকেটের কথা চিন্তাভাবনা না করে চলুন কী কিনবেন তা ঠিক করে ফেলা যাক।
৪১২
সঙ্গিনীর জন্য কিনতে পারেন রকমারি অন্তর্বাস। তা যেন বাহারি হয় খেয়াল রাখুন। হতে পারে তা নেটের কিংবা লেসের। সঙ্গিনীর পছন্দ অনুযায়ী রং বাছতে ভুলবেন না।
৫১২
চকোলেট প্রায় সবসময় উপহার দেওয়া যায়। আপনিও তা দিতেই পারেন। সঙ্গিনীর পছন্দসই ফ্লেভারের চকোলেট দিন। তাতে তিনি বেশি খুশি হবেন।
সঙ্গিনী বই পড়তে ভালোবাসেন? কোথায় বেড়াতে যাবেন, তা ঠিক করতে 'ডেট নাইট বুক' সেট উপহার দিতে পারেন।
৭১২
বিয়ার কিংবা ওয়াইন, সঙ্গে সুগন্ধী দিয়ে একটি ফ্যান্টাসি বক্স সাজিয়ে উপহার দিতে পারে সঙ্গিনীকে। তার মন জয় যে হবেই, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
৮১২
সঙ্গিনীকে 'দুষ্টু' বার্তা দিতে নানা ধরনের ভাইব্রেটর উপহার দিতে পারেন। তাতে আপনাদের রাতগুলি হয়ে উঠবে আরও সুন্দর। এই উপহার পাওয়ার পর সঙ্গিনী আরও একবার নতুন করে আপনার প্রেমেও পড়তেও পারেন।
৯১২
গয়নার আদলে ভাইব্রেটর এখন বাজারে হু হু করে বিকোচ্ছে। বিশেষত অনলাইনে বিক্রির হার বেশি। এই ধরনের ভাইব্রেটর সঙ্গিনীকে উপহার দিতে পারেন।
১০১২
ওয়্যারেবল ভাইব্রেটরও উপহার দিতে পারেন। অনলাইনে অর্ডার করে দিলেই কেল্লাফতে। উপহারের জন্য খরচও খুব বেশি নয়।
১১১২
'দুষ্টু' উপহারের তালিকায় সাকশন টয়ও দিতে পারেন। ভাইব্রেটরের থেকে সাকশন টয় একেবারেই অন্যরকম। তাই যৌনজীবনে রোমাঞ্চ আনতে এই ধরনে উপহারের জুড়ি মেলা ভার।
১২১২
তাই আর দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব কেনাকাটি করে ফেলুন। আর সঙ্গিনীকে বোঝান তিনি ছাড়া আপনার জীবনের বিশেষ আর কেউ হতেই পারেন না। তাতে শীতের রাত হবে জমে ক্ষীর!
২০২৬-এর সাধারণতন্ত্র দিবসে এবার থাকছে বিশেষ চমক। প্রথমবার দিল্লির কর্তব্যপথে ছুটবে দ্বিকুঁজ বিশিষ্ট উট। মরুভূমির জাহাজ হিসেবে উটের খ্যাতি থাকলেও, বিশেষ প্রজাতির এই উট কিন্তু মরুভূমির নয়। শুধু তাই নয়, থাকছে যুদ্ধক্ষেত্রে সেনার সহায়ক বিশেষ প্রশিক্ষিত ঈগলের ঝাঁক।
২৮
জানা যাচ্ছে, ভারতীয় সেনার এই ভেটেরিনারি কর্পস প্রথমবার সরাসরি অংশ নিতে চলেছে ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্যারেডে। এবং এই বাহিনীকে নেতৃত্ব দেবেন এই বাহিনীর ক্যাপ্টেন হর্ষিতা। তিন বছর আগে ভারতীয় সেনার ভেটেরিনারি কর্পস মহিলা অফিসার নিয়োগ শুরু করে। সেই নিয়োগের প্রথম ব্যাচেই নিযুক্ত হন হর্ষিতা।
সেনা সূত্রে খবর, ভেটেরিনারি কর্পসের স্কোয়াডে দুটি ডাবল-হাম্প বা দ্বিকুঁজ বিশিষ্ট উট থাকবে। ভারতীয় সেনা লাদাখে দু'বছর আগে আনুষ্ঠানিকভাবে এই প্রাণীকে সেনায় নিযুক্ত করে।
৪৮
বিশেষ এই উট লাদাখের মতো উঁচু বরফ ঢাকা প্রান্তরে বিশেষ কার্যকরী। এখানকার প্রত্যন্ত অঞ্চলে টহল দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় রসদ পাঠাতে একমাত্র ভরসা এই উট।
৫৮
মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় কাজ করতে সক্ষম এরা। ১৫-১৮ হাজার ফুট উচ্চতায় ২০০ কেজি ওজন নিয়ে সহজেই চলাফেরা করতে পারে এরা।
কর্তব্যপথে এবার থাকছে জান্সকার ঘোড়া। পূর্ব লাদাখের চরম আবহাওয়ায় সাবলীল এই দেশি ঘোড়াগুলি ভারতীয় সেনার অন্যতম সহায়ক। মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় কাজ করতে পারে এরা। ৭০ কেজি পর্যন্ত ওজন বইতে পারে এই ঘোড়াগুলি।
৭৮
এখানেই শেষ নয়, রিমাউন্ট এবং ভেটেরিনারি কর্পসের ঈগলও এবার থাকছে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে। ২৬ জানুয়ারি দিল্লির আকাশে চক্কর কাটবে ৪টি ঈগল। যুদ্ধক্ষেত্রে শত্রু ড্রোনের উপর ঝাঁপিয়ে পড়ে নিমেষে তাকে পেড়ে ফেলতে সক্ষম প্রশিক্ষিত এই ঈগল। একাধিক যুদ্ধের মহড়ায় ব্যবহার করা হয়েছে এদের।
৮৮
এছাড়াও কর্তব্যপথে ভারতীয় সেনার সঙ্গে এবার দাপিয়ে বেড়াবে দেশের ৫টি প্রজাতির ১০টি বিশেষ প্রশিক্ষিত কুকুর। এই ৫ প্রজাতি হল মুধোল হাউন্ড, রামপুর হাউন্ড, চিপ্পিপাড়াই, কোম্বাই এবং রাজাপাল্লিয়াম।