খোলামেলা পোশাক পরায় ফের চর্চার শিরোনামে 'স্পিটস ভিলা' খ্যাত খুশি মুখোপাধ্যায়। সম্প্রতি মুম্বইয়ের এক ক্যাফের বাইরে পাপারাজ্জিরা তাঁকে দেখে ক্যামেরা তাক করেছিলেন। আর সেখানেই ক্যামেরাবন্দি হয় 'লজ্জার' মুহূর্ত।
২৭
দেখা গেল, কালো লং ড্রেস পরে রয়েছেন খুশি। যা কিনা কোমর পর্যন্ত চেরা। তবে গাড়ি থেকে নামতেই আচমকা হাওয়ায় পোশাক উড়ে গেল। আর তারপর?
খুশির ওই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ফলক নাজ লেখেন, 'রাস্তায় যদি কেউ কুকুরকে খাবার দেয়, তাহলে সবাই আওয়াজ দেয়। আমি জানতে চাই, এই ধরণের পোশাক পরে প্রকাশ্যে ঘোরাফেরা করলে কেউ কিছু বলে না কেন?' (ছবি- ইনস্টাগ্রাম)
সুশান্ত শিবাণী পাল। কলকাতার দুর্গাপুজোর আঙিনায় এই 'নাম হি কাফি হ্যায়'। নিজের সৃজনশীল কাজ দিয়ে বছরের পর বছর পুজোপ্রেমীদের মন মাতান তিনি। 'আসছে বছর আবার হবে' রব তুলে বাড়িয়ে দেন প্রত্যাশাও। এবার সেই সুশান্ত শিবাণী পালের ম্যাজিক দেখা যাবে দমদম পার্ক ভারতচক্রে।
২৫
দমদম এলাকার অন্যতম নামী এই মণ্ডপ এবার রজত জয়ন্তী উদযাপনের প্রস্তুতি শুরু করেছে। বলে দেওয়ার অপেক্ষা রাখে না, শুধু শিল্পীর নামে নয়, আরও নানা চমক দিতে চলেছে এই পুজো কমিটি।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের তরফে প্রতীক চক্রবর্তী জানান এবারের বিশেষ চমকের কথা। তিনি বলেন, এবার মহালয়ার অনেক আগেই দর্শনার্থীদের জন্য খুলে যাবে মণ্ডপ। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সন্ধে ৬টা থেকে রাত ৩টে পর্যন্ত ফাঁকায় ফাঁকায় ঘুরে দেখে নেওয়া যাবে সুশান্ত পালের সৃষ্টি।
৪৫
তবে এর জন্য অনলাইনে কেটে ফেলতে হবে টিকিট। যা পাওয়া যাবে জোম্যাটোয়। ২৯ জুন থেকেই মিলবে টিকিট। একজনের প্রবেশমূল্য ১০০ টাকা, দুই এবং চারজনের প্রবেশমূল্য যথাক্রমে ১৫০ ও ৩০০ টাকা। আরও বিস্তারিত জানা যাবে ক্লাবের ফেসবুক পেজে।
৫৫
এবার নিশ্চয়ই জানতে চাইবেন, পুজো শুরুর আগেই ভারতচক্রে গিয়ে শিল্পীর কোন ভাবনার সাক্ষী থাকার সুযোগ পাবেন? তা জানতে আরও খানিকটা অপেক্ষা করতেই হবে। কারণ আগামী ১৫ আগস্ট নিজেদের থিম উন্মোচন করবে এই পুজো কমিটি।
অবতরণের পর থেকে ১৪ দিন পার। তিরুঅনন্তপুরম বিমানবন্দরের রানওয়েতেই এখনও ঠায় দাঁড়িয়ে ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমান। বিমানবন্দরের হ্যাঙারে প্লেনটিকে নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত। ব্রিটিশ সেনা তাতে রাজি হয়নি। তারা নাকি বিমানটি ছুঁতে দিচ্ছে না ভারতকে!
২১০
আমেরিকার তৈরি ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধবিমান 'এফ-৩৫বি'কে নিয়ে তাই বাড়ছে সন্দেহ। এই পরিস্থিতিতে কেরলে যুদ্ধবিমান মেরামতের জন্য ৪০ সদস্যের দল পাঠাচ্ছে ব্রিটেন। যদি তারা মেরামতিতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে আরও একটি বিমানে নতুন দল পাঠাবে তারা। ফাইল ছবি।
জানা গিয়েছে, যুদ্ধবিমানটি ভারতেই ঠিক করা হবে। এবং দীর্ঘ সময় থাকার জন্য ব্রিটেনকে পার্কিং চার্জ দিতে হতে পারে। ফাইল ছবি।
৪১০
শুক্রবার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, মেরামতের অপেক্ষায় থাকায় যুদ্ধবিমানটিকে বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ও মেরামতির জায়গায় স্থানান্তর করা হবে। ফাইল ছবি।
৫১০
সূত্রের খবর, প্রাথমিক ভাবে যুদ্ধবিমানটিতে শুধুমাত্র জ্বালানি কম রয়েছে বলে মনে করা হয়েছিল। কিন্তু পরে বিষয়টি জটিল হতে শুরু করে। বিশেষজ্ঞদের অনুমান, জেটটির হাইড্রোলিকে কিছু সমস্যা রয়েছে। ফাইল ছবি।
যে কোনও যুদ্ধবিমানের ক্ষেত্রে এই হাইড্রোলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ল্যান্ডিং গিয়ার, ব্রেক এবং জেটটির উড়ান নিয়ন্ত্রণ করেন পাইলট। ফাইল ছবি।
৭১০
শুক্রবার ব্রিটিশ হাইকমিশনের এক মুখপাত্র জানান, "প্রযুক্তিগত সমস্যার জেরে একটি এফ-৩৫বি যুদ্ধবিমান তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে মেরামতের অপেক্ষায় রয়েছে। বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ও মেরামতির জায়গায় বিমানটি স্থানান্তরের প্রস্তাব গ্রহণ করেছে ব্রিটেন।"ফাইল ছবি।
৮১০
শুক্রবার ব্রিটিশ হাইকমিশনের কথায়, "আমাদের ইঞ্জিনিয়ারিং দল বিশেষজ্ঞ সরঞ্জাম নিয়ে পৌঁছনোর পরে বিমানটি হ্যাঙ্গারে স্থানান্তরিত করা হবে। অন্যান্য বিমানের নির্ধারিত রক্ষণাবেক্ষণে যাতে ন্যূনতম ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করা হবে।" ফাইল ছবি।
৯১০
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, যদি মেরামতির চেষ্টা ব্যর্থ হয়, তা হলে এই বিমানটিকে একটি বিশেষ মিলিটারি ট্রান্সপোর্ট বিমানে করে হয় যুদ্ধজাহাজে, নয়তো সোজা ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যেতে হতে পারে। অর্থাৎ একপ্রকার 'এয়ারলিফট' করতে হতে পারে এই মহামূল্যবান বিমানকে।
১০১০
সম্প্রতি ভারত মহাসাগরীয় এলাকায় একটি যৌথ মহড়ায় যোগ দেয় 'এইচএমএস প্রিন্স অফ ওয়েলস'। তারই অংশ হিসাবে আকাশে উড়েছিল ওই 'এফ-৩৫বি'। পরে তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফাইল ছবি।