দেশের ধনীতম মুখ্যমন্ত্রী কংগ্রেসের শিবকুমার, বিত্তের নিরিখে কত নম্বরে শুভেন্দু?
কোন মুখ্যমন্ত্রী কত টাকার মালিক? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা।
আরও পড়ুন:
এ তো গেল ধনীদের কথা। এবার দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রীদের কথাও বলা যাক। দেশের সবচেয়ে কম সম্পত্তির মালিক জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর মোট সম্পত্তি মাত্র ৫৫.২৪ লক্ষ টাকা। আবদুল্লা পরিবার দীর্ঘদিন ধরে কাশ্মীরের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগও রয়েছে।
আরও পড়ুন:
দ্বিতীয় সর্বনিম্ন স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষিত সম্পত্তি মাত্র ৮৫.৮৭ লক্ষ টাকা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শুভেন্দুর নামে নিজস্ব কোনও স্থাবর সম্পত্তি নেই এবং তাঁর বার্ষিক আয় ১৭.৩৮ লক্ষ টাকা। শুভেন্দু দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২৬ সালেই তিনি বাংলার কুরসি পেয়েছেন।