মন্ত্রিত্বের ব্যস্ততা সামলে পাহাড়-জঙ্গলে ছুটিতে সস্ত্রীক দিলীপ, দেখুন ডুয়ার্সে হাতি সাফারির ছবি
সবুজ অরণ্য, চা-বাগান আর নির্মল পরিবেশের টানে স্ত্রীকে নিয়ে ডুয়ার্সে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সকালের এই কর্মসূচির মধ্যেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন। চায়ের আড্ডায় এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। যা কার্যত ‘চায়ে পে চর্চা'র রূপ নেয়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা।
স্ত্রীকে নিয়ে এর আগে আন্দামান গিয়েছিলেন দিলীপ ঘোষ। ২০২৫ সালের এপ্রিলে নিউটাউনের বাড়িতে ঘনিষ্ঠদের উপস্থিতিতে রিঙ্কু মজুমদারকে বিয়ে করেন। শোনা যায়, রিঙ্কুর তরফেই নাকি এসেছিল বিয়ের প্রস্তাব। প্রথমে খানিকটা ইতস্তত বোধ করলেও রিঙ্কুর ভালোবাসাকে উপেক্ষা করতে পারেননি ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ। আপাতত রাজনীতির পাশাপাশি জমিয়ে সংসার করছেন দু'জনে।