পাকিস্তানের প্রশংসা শাহরুখের, কাসাবকে ‘জেন্টলম্যান’ তকমা! ‘কিং’য়ের মন্তব্যে বিতর্ক
‘ধুরন্ধর ২’-এর দুর্দান্ত সাফল্যের মাঝে ভাইরাল হয়েছে একটি ভিডিও ভাইরাল হতেই কটাক্ষে বিদ্ধ শাহরুখ খান। নেপথ্যে লুকিয়ে কোন কারণ?
এই মুহূর্তে 'ধুরন্ধর ২' জ্বরে কাবু গোটা দেশ। এর মাঝেই শারুখের পুরনো একটি মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে। চরম কটাক্ষের শিকার বলিউডের বাদশা। প্রসঙ্গত, 'ধুরন্ধর'-এর দু'টি ভাগেই রয়েছে পাক সন্ত্রাসের বিরুদ্ধে বদলা নেওয়ার গল্প। এর মাঝেই শাহরুখের মুখে পাকিস্তানের গুণগান। শুধু তাই নয়, পাক সন্ত্রাসী আজমল কাসাবকে 'জেন্টলম্যান' তকমা কিং খানের।
আরও পড়ুন:
আরও পড়ুন:
২০১০ সালের একটি সংবাদ অনুষ্ঠানের ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে, শাহরুখ পাকিস্তানের প্রশংসা করছেন। আরও বলেছিলেন, তাঁর পরিবার পাকিস্তান থেকে এসেছে এবং শাহরুখের বাবার জন্ম পাক মুলুকেই। এই বিষয়টি সামনে রেখে বাদশার সেই বক্তব্যই এখন ভাইরাল সমাজমাধ্যমে। পাকিস্তানের প্রশংসা করায় কিং খানকে খোঁচা দিতে ছাড়েনি নেটপাড়া।
বাদশা নিজের মত শেয়ার করে বলেছিলেন, "দুই পক্ষেরই নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে তাই বিষয়টা সহজভাবে নেওয়া উচিত। কিন্তু সত্যি বলতে আমার পরিবার পাকিস্তান থেকেই এসেছে। তাই আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বেও আমরা কিছু ভাবতে পারি। পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ এবং ভালো। তাই আমরা পরস্পরকে নিঃসন্দেহে ভালোবাসতে পারি।"
আরও একটি পুরনো সাক্ষাৎকার সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। সেখানে ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার পর আজমল কাসাবকে নিয়ে বক্তব্য রাখেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সন্ত্রাসবাদের তীব্র সমালোচনা করলেও কাসাবকে 'জেন্টলম্যান' বলে সম্বোধন করেছিলেন। এই শব্দে তীব্র আপত্তি তুলেছে নেটিজেনরা। কাসাবকে কীভাবে শাহরুখ 'জেন্টলম্যান' বলেছিলেন সেই নিয়ে চর্চা তুঙ্গে।
সমাজমাধ্যমে রণবীর সিংয়ের সঙ্গে শাহরুখ খানের পুরনো একটি ছবি ভাইরাল। বিজেপি নেতা মোহিত কম্বোজের মেয়ে মিশকার জন্মদিন পার্টিতে নিমন্ত্রিত ছিলেন একঝাঁক বলিউড সেলেব। তখন অবশ্য প্রকাশ্যে 'ধুরন্ধর ২' নিয়ে কোনও মন্তব্য করেননি শাহরুখ। এই ছবি প্রকাশ্যে আসতে অনেকেই মনে করছেন, 'ধুরন্ধর' রণবীরকে শুভেচ্ছা জানাতেই একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন দুই মহারথী।