‘ফের চালু হবে সিকিমের পাকইয়ং বিমানবন্দর’, পর্যটকদের আশার কথা শোনালেন মন্ত্রী
দু’বছর আগে বন্ধ হয়ে যায় পাকইয়ং বিমানবন্দর।
শক্রবার পাকইয়ং জেলায় একটি কর্মসূচিতে যোগদান করে পবিত্র বলেন, “কিছু প্রযুক্তিগত সমস্যার রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাকে বিষয়টি জানিয়েছেন। তবে আমি মনে করি, দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিমান পরিবহন মন্ত্রী এবং রাজ্য সরকারের মধ্যে আলোচনা চলছে। আমি আশাবাদী পাকইয়ং বিমানবন্দরে ফের উড়ান ওঠা নামা করবেন।”