কোহলি-অনুষ্কার আলিঙ্গন, মেয়েকে আদর রোহিতের! পরিবারই শক্তি, বোঝাল চ্যাম্পিয়ন্স ফাইনাল
ভারতীয় দল নিজেই একটা পরিবার। এদিন রোহিত-বিরাটের ডান্ডিয়া, হার্দিক, জাদেজাদের গ্যাংনাম ডান্সের নানা মুহূর্ত যেন তারই প্রমাণ।
অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফিতে মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। তারপরই ক্রিকেটারদের জন্য নানা নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই। জানানো হয়েছিল, টুর্নামেন্ট খেলতে গিয়ে স্ত্রীদের সঙ্গে অবাধ বিচরণ করা যাবে না। কতদিন ক্রিকেটার স্বামীর সঙ্গে কোনও ট্যুরে থাকা যাবে, তার সময়সামীও বেঁধে দিয়েছিল বোর্ড। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালই যেন বলে দিল, সাফল্যের জন্য পরিবারের উপস্থিতিও জরুরি।