আইএফএ শিল্ড এল মোহনবাগান তাঁবুতে, ভাইফোঁটায় উৎসবে মাতলেন সমর্থকরা
শিল্ডের সঙ্গে সবুজ-মেরুন সমর্থকদের সেলফিও তুলতে দেখা গিয়েছে।
আরও পড়ুন:
শনিবার (১৮ অক্টোবর) ১২৫তম আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৫-৪ গোলে হারায় মোলিনা ব্রিগেড। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও গোল হয়নি। শেষমেশ ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে বিশাল কাইথ টেক্কা দেন দেবজিৎ মজুমদারকে। ২২ বছর পর শিল্ড জেতে সবুজ-মেরুন ব্রিগেড। ছবি: অমিত মৌলিক।
আরও পড়ুন:
সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে আইএফএ শিল্ড আসায় উজ্জীবিত সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে গোষ্ঠ পাল সরণির ক্লাব তাঁবুতে ভারী সংখ্যায় তাঁরা উপস্থিত হয়েছিলেন। উল্লেখ্য, শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর কয়েক দিনের ছুটি কাটিয়ে ফের সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। কলকাতাতেই আপাতত দু’দিন প্রস্তুতি সেরে গোয়া উড়ে যাবেন কামিংস, ম্যাকলারেনরা। ছবি: অমিত মৌলিক।