প্রশ্নফাঁস থেকে আত্মহত্যা, ২০১৩ থেকেই পরপর বিতর্কে নিট, সুপ্রিম কোর্টে উঠেছে সাংবিধানিক বৈধতার প্রশ্নও
জন্মলগ্ন থেকে এ পর্যন্ত নিট নিয়ে বিতর্কের ফিরিস্তি চমকে দেবে, অথচ মোদি সরকার নীরব।
আরও পড়ুন:
তবে এই প্রথম নয়, জন্মলগ্ন থেকেই বিতর্কে নিট। সেই ২০১৩ সালে শুরু হয়েছিল সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা। কিন্তু শুরুতেই চলে আসে আইনি বাধা। একাধিক রাজ্য সরকার নিটের বিরোধিতা করে। রাজ্যগুলির দাবি ছিল, এভাবে মেডিক্যালে কেন্দ্রীয় স্তরে পরীক্ষা নেওয়া মানে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে নিটকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। যদিও পরে সেই রায় বাতিল হয়।
আরও পড়ুন:
২০১৭ সালেই সম্ভবত NEET নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে। অভিযোগ ছিল, সর্বভারতীয় স্তরে নিট পরীক্ষা হলেও হিন্দিভাষীরা বাড়তি সুবিধা পেয়েছেন। আঞ্চলিক ভাষায় কঠিন প্রশ্ন করা হয়েছে। সেবার তামিলনাড়ুর এক পড়ুয়া আত্মহত্যা করেন। যা নিয়ে গোটা দেশ উত্তাল হয়। ফের বিতর্ক গড়ায় আদালতে। পরবর্তীকালে তামিলনাড়ুতে নির্বাচনের ইস্যু হয়ে দাঁড়ায় ওই নিট।
বস্তুত জন্মলগ্ন থেকেই নিট নিয়ে বিতর্ক। কখনও এই পরীক্ষার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। কখনও এই পরীক্ষার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। কখনও আবার নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়ায় নিট, ঢুকে যায় কেন্দ্র-রাজ্য বিতর্ক ইস্যুও। বারবার নিট বাতিলের দাবি উঠেছে। বারবার নিশানায় থেকেছে মোদি সরকার। কিন্তু এ পর্যন্ত কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি।