সচ্চা দেশভক্ত শাহরুখ, গ্রাম দত্তক নেওয়া থেকে কোটির অনুদান, বাদশা কেন ‘দুস্থদের ভগবান’ জানেন?
বাংলাদেশী পেসারকে ‘নাইট বানিয়ে’ দেশদ্রোহী খোঁটা খেলেন! বছরের পর বছর ধরে কীভাবে নিঃশব্দে মানবসেবা করেছেন বাদশা?
সিনেমার পর্দায় একাধিকবার দেশপ্রেমের গাঁথা বুনেছেন শাহরুখ। কিন্তু বাস্তবজীবনেও 'জননায়কে'র থেকে কম কিছু নন তিনি। কখনও বন্যাবিধ্বস্ত গ্রাম দত্তক নিয়েছেন তো কখনও বা আবার কোভিডকালে দুস্থদের মুখে ভাত তুলে দিয়েছেন মাসের পর মাস। তবে সবটাই নিঃশব্দে। কোনওরকম ঢক্কা নিনাদ ছাড়া। শাহরুখের দেশভক্তির সেরকমই কিছু নিদর্শন রইল।