সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবেশ রক্ষার আন্দোলনের জন্য সারা বিশ্ব চিনেছিল তাঁকে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সবাইকেই পরিবেশ রক্ষার দিকে নজর দিতে বলেছিলেন। এবার করোনা পরিস্থিতির মোকাবিলা করার জন্য রাষ্ট্রসংঘের শিশু তহবিল (UNICEF) -এ ৭৫ লক্ষ টাকা দান করলেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।
ইউনিসেফের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সুইডেনের একটি সংস্থা পরিবেশ রক্ষায় অবদানের জন্য গ্রেটা থুনবার্গকে ৭৫ লক্ষ টাকা পুরস্কার দিয়েছিল। করোনা মোকাবিলায় ব্যবহারের জন্য সেই টাকা রাষ্ট্রসংঘের শিশু তহবিলে দান করেছেন তিনি। ওই বিবৃতিতে এপ্রসঙ্গে গ্রেটার বক্তব্যও উল্লেখ্য করা হয়েছে। তাতে ১৭ বছরের ওই পরিবেশকর্মী বলেছেন, পরিবেশের সমস্যার মতো করোনা ভাইরাসের ফলে সৃষ্টি হওয়া মহামারির ফলে শিশুদেরও সমস্যা বাড়বে। এর ফলে প্রভাব পড়বে সমস্ত শিশুর জীবনেই। এখনকার পাশাপাশি ভবিষ্যতেও দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগতে তাদের। তবে সবথেকে বেশি কষ্টে থাকার সম্ভাবনা আর্থিকভাবে দুস্থ শিশুদের।
[আরও পড়ুন: করোনা নিয়ে ১২ বার সতর্ক করেছিল CIA, আমলই দেননি ট্রাম্প ]
সবাইকে অনুরোধ জানিয়ে গ্রেটা আরও জানিয়েছেন, ‘সবাইকে অনুরোধ করব এগিয়ে এসে আমার পাশে থাকুন, এই বিষয়ে সাহায্য করুন। আসুন সবাই মিলে রাষ্ট্রসংঘের এই উদ্যোগে সঙ্গে থেকে শিশুদের জীবন, স্বাস্থ্য ও শিক্ষার বিষয়টিকে সুনিশ্চিত করি।’
[আরও পড়ুন: করোনার জের, বিশ্ব অর্থনীতি পুনর্গঠনের জন্য ভারতেই ভরসা আমেরিকার]
সর্বশেষ খবর
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা
-
বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল! চমক দিতে নতুন মুখে ভরসা?
-
শ্রাবণের শেষ সোমে জল ঢালতে গিয়ে ভয়ংকর পরিণতি, মন্দিরেই পদপিষ্ট হয়ে মৃত ৭ পুণ্যার্থী