আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের বিপর্যয়ের পর তড়িঘড়ি এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। সূত্রের খবর, রবিবারই বোর্ড সচিব বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন লক্ষ্মণের সঙ্গে দেখা করতে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি এবং বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে কাজ ঠিকমতো চলছে কিনা, কী কী সমস্যা সব লক্ষ্মণের থেকে জানতে চান বোর্ডের ওই শীর্ষকর্তা।
পর পর দুই সিরিজে ভরাডুবির পর ভারতীয় ক্রিকেটের অন্দরের বহু ফাঁকফোকর প্রকাশ্যে চলে এসেছে। মাঠে টিমের পারফরম্যান্স যেমন বিসিসিআই কর্তাদের নজরে, তেমনই মাঠের বাইরে গোটা সিস্টেম সঠিকভাবে চলছে কিনা সেটা নিয়ে পর্যালোচনা শুরু করেছে ভারতীয় বোর্ড। আর সেটা খতিয়ে দেখতে গিয়ে সবচেয়ে বেশি অব্যবস্থার অভিযোগ এসেছে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে। আসলে এই মুহূর্তে ভারতীয় দল একপ্রকার মিনি হাসপাতাল। চোটের জন্য শ্রীলঙ্কা সফরে নেই জশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, সাই সুদর্শন, আকাশ দীপরা। এর বাইরে সাদা বলের বিশেষজ্ঞ হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তীরাও এই মুহূর্তে চোটের জন্য বাইরে। প্রত্যেকেই বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে শুশ্রূষা নিচ্ছেন।
আরও পড়ুন:
ভারতীয় দলের চোটের এই দীর্ঘ তালিকা নতুন নয়। গত এক দেড় বছরে লাগাতার বহু ক্রিকেটার চোটের কবলে পড়েছেন। বোর্ড সূত্রের খবর, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে জাতীয় নির্বাচকদের সঙ্গে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিম সমন্বয় সাধন করে কাজ করতে পারেনি। অনেক ক্ষেত্রেই নাকি টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ফিটনেস টেস্টের শর্ত শিথিল করা হয়েছে। এছাড়াও বহু বেনিয়মের অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে বোর্ড সচিবের সঙ্গে লক্ষ্মণের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ।
সম্ভবত সেন্টার অফ এক্সেলেন্স নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় বোর্ড। ভারতীয় দলের ফিটনেস পরীক্ষার নিয়মে বদল আনা হতে পারে। আবার সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিমেও বদল আসতে পারে। সব মিলিয়ে লক্ষ্মণ এবং দেবজিৎ সাইকিয়ার বৈঠকের উপর আগামী দিনে ভারতীয় ক্রিকেট সংক্রান্ত অনেক সিদ্ধান্ত জড়িয়ে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মার্চের মধ্যে দেড়লক্ষ শূন্যপদে নিয়োগ! চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সিদ্ধান্ত রাজ্যের
-
‘আমাদের ভোট ফিরিয়ে দিন’, এসআইআর ইস্যুতে জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারির দাবি মমতার
-
‘নাটক বন্ধ হোক’, কমিশনে ‘ভোটচুরি’ বিতর্কে টিএন সেশন তুলে কংগ্রেসকে পালটা বিজেপির
-
আগামী ৬ মাসে সুপার এল নিনো কাড়বে সাড়ে ৪ লক্ষ প্রাণ! রিপোর্ট ঘিরে আতঙ্ক
-
সলমনের রোষানলে খতম কেরিয়ার! ‘অভিশপ্ত’ ঐশ্বর্য অধ্যায় ভুলে প্রথমবার ভাইজানের পাশে বিবেক ওবেরয়