সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: IPL শেষ। এবার শুরু হবে একাধিক আন্তর্জাতিক সিরিজ। অদূর ভবিষ্যতে ICC’র কোনও টুর্নামেন্ট না থাকলেও, আগামী বছর এই সময়ই ভারতে বসতে চলেছে ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) আসর। অর্থাৎ হাতে আর মাত্র বছরখানেক। তার মধ্যেই সারতে হবে প্রস্তুতি। করোনা সংক্রমণের মাঝে যা আরও কঠিন।
বৃহস্পতিবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে আসন্ন এই টি–টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু করল আইসিসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly), সচিব জয় শাহ (Jay Shah), আইসিসির চিফ এগজিকিউটিভ (Chief Executive) মানু সহনি (Manu Sawhney)। অনুষ্ঠানের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজনের ব্যাপারে আশাপ্রকাশ করেন বিসিসিআই সভাপতি সৌরভ। পাশাপাশি জানান, টুর্নামেন্ট সফল করতে একযোগে কাজ করবে আইসিসি এবং বিসিসিআই।
[আরও পড়ুন: সম্পূর্ণ সুস্থ কপিলদেব, ফের প্রাক্তন ভারত অধিনায়ককে দেখা গেল প্রিয় গলফ কোর্সে]
চলতি বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার কারণে তা বাতিল হয়ে যায়। পরিবর্তে জানানো হয়, ২০২২ সালের টি–২০ বিশ্বকাপ আয়োজিত হবে সেদেশে। অন্যদিকে জানানো হয়, ভারতেই আয়োজন করা হবে ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ। অনুষ্ঠান মঞ্চ থেকে সৌরভ বলেন, ‘‘পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারাটা খুবই সম্মানের। ১৯৮৭ সাল থেকে ভারত সফলভাবে বিভিন্ন আইসিসি ইভেন্টের আয়োজন করে এসেছে। আমার মনে হয় ক্রিকেটাররাও ভারতে খেলার জন্য মুখিয়ে থাকবেন।’’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘আগে ক্রিকেটার হিসেবে আইসিসি ইভেন্টে যোগ দিয়ে বুঝেছি, এই সময় গোটা বিশ্বে কতটা উত্তেজনা থাকে। প্রত্যেকটি খেলায় লক্ষ লক্ষ মানুষের নজর থাকে। তবে এবার আমি প্রশাসক হিসেবে সফলভাবে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী।’’ একই সুর শোনা গিয়েছে বিসিসিআই সচিব জয় শাহের গলাতেও। তিনি জানান, টুর্নামেন্ট সফল করতে ভারতীয় বোর্ড সমস্তরকম চেষ্টা করবে।
[আরও পড়ুন: PPE পরে দুবাই থেকেই অস্ট্রেলিয়া রওনা টিম ইন্ডিয়ার, দেশে ফিরছেন ‘আনফিট’ রোহিত]
সর্বশেষ খবর
-
পেনাল্টি রানের খেসারতে শ্রীলঙ্কার কাছে পরাস্ত ভারত ‘এ’, মারামারিতে জড়াল সুপার ওভারে ব্যর্থ বৈভব
-
অতীতে মহিলা পুলিশ অফিসারের কলার ধরে হুমকি! পালাবদলে তোলাবাজিতে ধৃত তৃণমূল নেতা
-
কালো রঙে ঢাকা পড়ল মহেঞ্জোদারোর ‘ডান্সিং গার্ল’, এনসিইআরটি-র বইয়ে জোর বিতর্ক
-
এক সপ্তাহ বন্ধ সুন্দরবনের সাফারি, যোগা দিবসের প্রস্তুতিতে কলকাতায় টুরিস্ট বোট, লঞ্চ
-
বিধানসভায় ফিরহাদের সঙ্গে বৈঠক, বেরিয়ে এসে ঋতব্রত বললেন, ‘এবার ৬৫’