Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
ICC Women's World Cup

ICC Women’s World Cup: মহিলা বিশ্বকাপে নয়া রেকর্ড মিতালির, পাকিস্তানের বিরুদ্ধে সম্মানজনক স্কোর ভারতের

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একটা সময় রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২২, ১২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২২, ১২:০৯

options
link
ICC Women’s World Cup: মহিলা বিশ্বকাপে নয়া রেকর্ড মিতালির, পাকিস্তানের বিরুদ্ধে সম্মানজনক স্কোর ভারতের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় মনে হচ্ছিল মিতালি রাজের (Mitali Raj) ইতিহাস তৈরির দিনেই হয়তো মুখ পুড়বে ভারতের। ব্যাটিং বিপর্যয়ের জেরে হয়তো সম্মানজনক স্কোরটুকুও করতে পারবেন না হরমনপ্রীত, রিচা ঘোষরা। কিন্তু সেসব আশঙ্কা উড়িয়ে দিয়ে মহিলা বিশ্বকাপে (ICC Women’s World Cup) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৪৫ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত।

এদিন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার সঙ্গে সঙ্গে ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন মিতালি রাজ। প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ৬টি বিশ্বকাপে খেলার নজির গড়লেন তিনি। ২০০০ সালে বিশ্বকাপে প্রথম নামেন মিতালি। তারপর ২০০৫,  ২০০৯, ২০১৩ এবং ২০১৭ বিশ্বকাপে খেলেছেন তিনি। ২০২২ বিশ্বকাপে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়লেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। এর আগে ছ’টি বিশ্বকাপ খেলেছেন মাত্র একজন ভারতীয়। তিনি শচীন তেণ্ডুলকর। ইতিহাসের এই ম্যাচ আবার ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। কঠিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি।

[আরও পড়ুন: কোন সাংবাদিক তাঁকে হুমকি দিয়েছিলেন? বিসিসিআইকে জানিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা]

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বিশ্রী হয় ভারতের। শেফালি বর্মা প্যাভিলিয়নে ফেরেন শূন্য রানে। এরপর অবশ্য স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং দীপ্তি শর্মা জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলেন। স্মৃতি ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। দীপ্তি করেন ৪০ রান। কিন্তু এরপরই সামান্য সময়ের ব্যবধানে বেশ কয়েকটি উইকেট হারায় ভারত। ঐতিহাসিক ম্যাচ মিতালি করেন মাত্র ৯ রান। বঙ্গকন্যা রিচা ঘোষ করেন মাত্র ১। ৯৬ রানে দুই উইকেট থেকে একটা সময় ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় ভারত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: মদ-সিগারেট-মাংস, শেন ওয়ার্নকে শেষশ্রদ্ধা জানাতে তাঁর ‘পছন্দের’ জিনিসগুলিই আনছেন ভক্তরা]

সেই বিপর্যয় সামাল দেন পূজা ভাস্ত্রকর এবং স্নেহা রানা (Sneha Rana)। সপ্তম উইকেটে জুটিতে দ্রুত ১২২ রান যোগ করেন তাঁরা। স্নেহা মাত্র ৪৮ বলে ৫৩ রান করেন। মাত্র ৫৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে নজর অবশ্য কেড়ে নেন পূজা। দুই লোয়ার অর্ডার ব্যাটারের এই প্রতিরোধেই ভারত নির্ধারিত ৫০ ওভারে ২৪৪ রানের সম্মানজনক স্কোরে পৌঁছায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.