Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
IPL 2026

আইপিএলই খুলবে জাতীয় দলের দরজা! নিজের সেরাটা দিতে চান রনজি সেরা কাশ্মীরি পেসার

কাশ্মীরের পেসার বলছিলেন, "আমি কী করতে পারি, শুধু তাতে ফোকাস করছি। দিনের শেষে একটাই লক্ষ্য। ভারতের হয়ে খেলা।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ২১:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ২১:০০

options
link
আইপিএলই খুলবে জাতীয় দলের দরজা! নিজের সেরাটা দিতে চান রনজি সেরা কাশ্মীরি পেসার zoom
আকিব নবি। ফাইল ছবি।
Advertisement

ঘরোয়া মরশুমে দুরন্ত পারফরম্যান্স। জম্মু-কাশ্মীরের রনজি জয়ের নেপথ্যে অন্যতম নায়ক তিনি। আকিব নবি। যাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে চর্চা চলছে। আইপিএলে (IPL 2026) দিল্লি ক্যাপিটালসের হয়ে নামবেন। নবি নিজের লক্ষ্যে ঠিক করে ফেলেছেন। ঘরোয়া মরশুমের পর এবার আইপিএলেও দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে ভারতীয় দলে সুযোগ পেতে চান।

দিল্লি তাঁকে ৮.৪০ কোটি দিয়ে কিনেছে। তবে নবির কাছে অর্থ নয়, আসল হল আইপিএল খেলা। এক সাক্ষাৎকারে নবি বলেছেন, “দেখুন, আমার কাছে অর্থ কোনও ফ্যাক্টর নয়। আমি আইপিএলে খেলতে চাই। তাতে কেউ যদি আমার বেস প্রাইস (৩০ লাখ) দিয়েও কিনত, অসুবিধে ছিল না। তবে অবশ্যই ভালো লাগছে যে দিল্লি এত পরিমাণ অর্থ খরচ করে, আমাকে টিমে নিয়েছে। আইপিএল নিলামের দিন বাড়িতেই ছিলাম। কারণ পরের দিন থেকে থেকে আমাদের বিজয় হাজারের জন্য ক্যাম্প শুরু হত। যখন আমার নাম ঘোষণা হল, তখন অনেকে আবেগতাড়িত হয়ে পড়েছিল। দীর্ঘদিনের পরিশ্রমের ফল। পরিবারের লোকজনকে আবেগে ভেসে যেতে দেখে নিজেও আবেগতাড়িত হয়ে যাই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথম একাদশে সুযোগ পাবেন কি না, সে’সব নিয়ে ভাবছেন না। বরং নিজেকে নিংড়ে দেওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন নবি। বলছিলেন, “আইপিএল প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। এখানে পুরো বিশ্বের নজর থাকে। টিমে সুযোগ পাব কি না, সেটা নিয়ে ভাবছি না। যা আমার হাতে নেই, সেটা কেন ভাবতে যাব।”

কাশ্মীরের পেসার বলছিলেন, “আমি কী করতে পারি, শুধু তাতে ফোকাস করছি। দিনের শেষে একটাই লক্ষ্য। ভারতের হয়ে খেলা। দেশকে ম্যাচ জেতানো। জাতীয় দলের হয়ে খেলা স্বপ্ন আমার কাছে। তবে এখন শুধু আইপিএলে ফোকাস করছি। সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.