Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
IPL 2026

লখনউয়ের বিরুদ্ধে নামার আগে দুঃসংবাদ নাইট শিবিরে, নারিন-বরুণের খেলা নিয়ে এখনও ধোঁয়াশা

লখনউয়ের বিরুদ্ধে নামার আগে দুঃসংবাদ নাইট শিবিরে। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে লক্ষ্মীবারও পাওয়া যাবে কিনা, তা নিয়ে রীতিমতো সংশয়ে কেকেআর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ২০:৫৩

options
link
লখনউয়ের বিরুদ্ধে নামার আগে দুঃসংবাদ নাইট শিবিরে, নারিন-বরুণের খেলা নিয়ে এখনও ধোঁয়াশা zoom
Advertisement

লখনউয়ের বিরুদ্ধে নামার আগে দুঃসংবাদ নাইট শিবিরে। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে লক্ষ্মীবারও পাওয়া যাবে কিনা, তা নিয়ে রীতিমতো সংশয়ে কেকেআর। তাঁদের দুজনেরই চোট রয়েছে বলে খবর।

চলতি বছর নিজেদের সেরা ছন্দে নেই তাঁরা। প্রথম দু’ম্যাচেই ওভারের কোটা শেষ করেননি বরুণ চক্রবর্তী। সুনীল নারিনও কার্যত প্রভাবহীন। কিন্তু তা বলে তাঁদের পুরোপুরি বসিয়ে দেওয়া হবে? সমর্থকরা যেটা কস্মিনকালেও ভাবেননি সেটাই ইডেনে গত সোমবার করেছিল কেকেআর ম্যানেজমেন্ট। দুই মূল স্পিনারকে ছাড়াই শ্রেয়সদের বিরুদ্ধে নেমেছিল নাইটরা। যা নিয়ে কম লেখালেখি হয়নি। যদিও পরে কেকেআর শিবির জানায়, দু’জনেরই ছোটখাট চোট সমস্যা ছিল। বুধবার কেকেআর আরও যে দুঃসংবাদ দিল সেটা হল দুই তারকা এখনও পুরোপুরি সুস্থ নন। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁরা নামবেন কিনা সেই সিদ্ধান্তও হবে ম্যাচের দিন।

Advertisement

দল সূত্রে খবর, পেটে কিছু সমস্যা হচ্ছে নারিনের। তবে তিনি এখন অনেকটা ঠিক আছেন। অন্যদিকে বরুণ চক্রবর্তী সানরাইজার্স ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান। তিনিও নাইট অনুশীলনে যোগ দিয়েছেন। তবে তাঁদের বৃহস্পতিবার ম্যাচে পাওয়া নিয়ে সংশয় কাটেনি। কেকেআর জানাচ্ছেন, ওই তারকা ঋষভ পন্থদের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা, সেই সিদ্ধান্ত হবে একেবারে টসের সময়।

দল সূত্রে খবর, পেটে কিছু সমস্যা হচ্ছে নারিনের। তবে তিনি এখন অনেকটা ঠিক আছেন। অন্যদিকে বরুণ চক্রবর্তী সানরাইজার্স ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান। তিনিও নাইট অনুশীলনে যোগ দিয়েছেন।

প্রথম দুই ম্যাচে হার। তারপর ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নাইটদের লাভের লাভ বলতে একটাই। ‘মহার্ঘ’ ১ পয়েন্ট এসেছে ঘরে। বৃহস্পতিবার সামনে লখনউ সুপার জায়ান্টস। কেকেআর শিবিরের দাবি, দলের পারফরম্যান্স নিয়ে বাইরে যতই সমালোচনা হোক না কেন, ড্রেসিংরুমে তার কোনও প্রভাব পড়েনি। এখন দেখার বৃহস্পতিবার কেকেআরের কম্বিনেশন কেমন হয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.