Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
IPL Retention

IPL Retention: আগামী মরশুমে কোন দল কাকে রিটেন করল? রইল পূর্ণাঙ্গ তালিকা

রিটেনশনের ক্ষেত্রে অধিকাংশ দলই প্রাধান্য দিয়েছে ভারতীয় ক্রিকেটারদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২১, ২২:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২১, ২২:১৯

options
link
IPL Retention: আগামী মরশুমে কোন দল কাকে রিটেন করল? রইল পূর্ণাঙ্গ তালিকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। আগামী মরশুমের মেগা নিলামের (IPL Auction) আগে নিজেদের রিটেনশনের তালিকা জানিয়ে দিল আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজি। আইপিলের রিটেনশনের (IPL retention) ক্ষেত্রে অধিকাংশ দলই প্রাধান্য দিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। তবে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিদেশি মহাতারকাকেও রিটেন করেছে।
কলকাতা নাইট রাইডার্স:
আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)


মুম্বই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কাইরন পোলার্ড (৬ কোটি)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
বিরাট কোহলি(১৫ কোটি), ম্যাক্সওয়েল (১১ কোটি), মহম্মদ সিরাজ (৭ কোটি)
চেন্নাই সুপার কিংস:
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি), ঋতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)

[আরও পড়ুন: দারুন ক্রিকেটীয় পিচ! নজিরবিহীনভাবে কানপুরের গ্রাউন্ড স্টাফদের পুরস্কার দিলেন রাহুল দ্রাবিড়]

সানরাইজার্স হায়দরাবাদ:
কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)

%%SP_PROTECT_1%%

দিল্লি ক্যাপিটালস:

ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), পৃথ্বী শ’ (৭.৫০ কোটি), আন্দ্রে নরখিয়া (৬.৫০ কোটি)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

পাঞ্জাব কিংস:
ময়ঙ্ক আগরওয়াল (১২ কোটি), অর্শদীপ সিং (৪ কোটি)

রাজস্থান রয়্যালস:
সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)

[আরও পড়ুন: আইপিএলে লখনউ দলের থেকে ২০ কোটির প্রস্তাব পেলেন রাহুল, মোটা বেতনের ‘অফার’ রশিদ খানকেও]

পুরনো আটটি দল তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা দেওয়ার পরই নতুন দু’টি দল নিজেদের পছন্দমতো ২ জন করে ক্রিকেটারকে নিলামের বাইরে থেকে কিনে নিতে পারবে। সেজন্য আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে দলগুলি। তারপর জানুয়ারিতে হবে আগামী মরশুমের মেগা নিলাম। জল্পনা শোনা যাচ্ছে, এটাই আইপিএলের (IPL) শেষ নিলাম। এরপর ফুটবলের মতো ট্রান্সফার ইউনডো চালু হতে পারে আইপিএলেও। সেক্ষেত্রে সরাসরি খোলাবাজার থেকে ক্রিকেটার কিনতে পারবে দলগুলি। অন্য দল থেকেও ট্রান্সফার ফি দিয়ে কেনা যাবে ক্রিকেটার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.