Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
PCB chief Ramiz Raja

পাক ক্রিকেটের উন্নতি হজম হচ্ছে না ভারতের! পদ খোয়ানোর পরই বিস্ফোরক রামিজ রাজা

নিজের ব্যর্থতা ঢাকতেই ভারতকে আক্রমণ পাক বোর্ডের প্রাক্তন প্রধানের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ১৬:৩৮

options
link
পাক ক্রিকেটের উন্নতি হজম হচ্ছে না ভারতের! পদ খোয়ানোর পরই বিস্ফোরক রামিজ রাজা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের অগ্রগতি মেনে নিতে পারছে না ভারত। সেকারণেই ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) একাধিক পরিবর্তন হচ্ছে। বিস্ফোরক দাবি করলেন পাক ক্রিকেট বোর্ডের সদ্য প্রাক্তন প্রধান রামিজ রাজা। তাঁর দাবি, পাক ক্রিকেট তাঁর আমলে ভারতের সাফল্যকে টপকে গিয়েছে।

বছর শেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরমুশ হতে হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টেস্টে তথৈবচ অবস্থা। বড় সাফল্য বলতে বিশ্বকাপ (T-20 World Cup) এবং এশিয়া কাপের (Asia Cup) ফাইনাল খেলা।তার একটাও জেতেনি পাকিস্তান। অথচ পাক ক্রিকেট বোর্ডের সদ্য প্রাক্তন প্রধান রামিজ রাজা দাবি করছেন পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket) নাকি এই মুহূর্তে সফল। রামিজ রাজা বলছেন, পাকিস্তানের এই সাফল্য হজমই করতে পারছে না ভারত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাহুলই ভেঙেছেন নিরাপত্তা বিধি, কংগ্রেসের অভিযোগের পালটা দিল CRPF]

পাক বোর্ড থেকে সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান বলছেন,”সাদা বলের ক্রিকেটে আমরা অনবদ্য পারফর্ম করছি। আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি। ভারত সেটা পারেনি। ভারতে ক্রিকেট কোটি কোটি টাকার শিল্প। তাও ওরা আমাদের থেকে পিছিয়ে।” রামিজ রাজার (Ramiz Raja) বক্তব্য,”পাকিস্তান এত সফল বলেই ভারতে অনেক ভাঙচুর হয়েছে। ওরা নির্বাচক প্রধানকে সরিয়ে দিয়েছে। পুরো নির্বাচকমণ্ডলীকে সরিয়ে দেওয়া হয়েছে। অধিনায়ক বদলে গিয়েছে। আসলে পাকিস্তান ক্রিকেট ওদের আগে চলে যাচ্ছে, এটা মেনে নিতে পারছে না ভারত।”

[আরও পড়ুন: উনিশের ভোটে দখল করা আসনের অর্ধেকও থাকবে না! বাংলা নিয়ে প্রবল চিন্তায় বিজেপি]

আসলে রামিজ রাজা সদ্যই পাক বোর্ডের (PCB) প্রধানের পদ থেকে বহিষ্কৃত হচ্ছেন। নিজের কার্যকালে দলের ব্যর্থতা নিয়ে নিজের দেশেই কোণঠাসা তিনি। প্রাক্তনরা লাগাতার আক্রমণ করছেন প্রাক্তন পিসিবি প্রধানকে। সম্ভবত সেকারণেই রামিজ রাজা নিজেকে আড়াল করতে ভারতকে আক্রমণ করছেন। রামিজ রাজা অবশ্য ভারতকে নিয়মিত আক্রমণ করেন। এর আগে একাধিকবার আইপিএল (IPL) এবং ভারতীয় বোর্ডের বিপুল প্রতিপত্তি নিয়ে কুকথা বলতে শোনা গিয়েছে রামিজ রাজাকে। এবারেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ভারতকে আক্রমণ করলেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.