বিশ্বকাপের মাঝেই সুখবর। পঞ্চমবার বাবা হচ্ছেন নেইমার (Neymar)। সোশাল মিডিয়ায় সুখবর জানিয়েছেন ব্রাজিল তারকার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। এখনও চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি নেইমার। পরের হাইতি ম্যাচে খেলবেন না। এমনকী গ্রুপ পর্বের কোনও ম্যাচেই সম্ভবত খেলতে পারবেন না। তার মধ্যে মাঠের বাইরে খুশির খবর নেইমারের জন্য।
এই বিষয়ে আরও খবর
সোশাল মিডিয়ায় ভিডিও দিয়ে ব্রুনা ও নেইমার জানিয়েছেন, কন্যা সন্তান আসছে তাঁদের ঘরে। নেইমার ও ব্রুনা এটি তৃতীয় সন্তান। সব মিলিয়ে পঞ্চমবার বাবা হচ্ছেন ব্রাজিল তারকা। ইনস্টাগ্রামের ভিডিওয় দেখা যায়, ব্রুনা ও নেইমার অন্য সন্তানদের সঙ্গে বসে আছেন। চোখ বন্ধ করে একে অপরকে রং মাখান তাঁরা। পরে দেখা যায়, সেই রং হল গোলাপি। অর্থাৎ, কন্যা সন্তান আসছে। যার কমেন্টে নেইমার লেখেন, ‘চারটে ফুটফুটে মেয়ে। আনন্দে পাগল হয়ে যাব।’

গত বছরের জুলাইয়ে তাঁদের এক কন্যাসন্তান জন্ম নেয়। যার নাম মেল। তার আগে ২০২৩ সালে ব্রুনার গর্ভের নেইমারের প্রথম কন্যাসন্তান মাভি জন্ম নেয়। ৩৩ বছর বয়সি নেইমারের প্রথম প্রেমিকার নাম কারোলিনা দান্তাস। নেইমার-কারোলিনা জুটির প্রথম পুত্রসন্তান দাভি লুকার জন্ম ২০১১ সালে। যদিও তাঁদের সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তবে দাভি এখন নেইমারের সঙ্গে থাকেন। এর মাঝে অবশ্য ২০২৪ সালে নেইমারের সঙ্গে সাময়িক বিচ্ছেদ হয় ব্রুনার। সেই সময় ব্রাজিলীয় মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও আসে নেইমারের আরও এক কন্যাসন্তান, হেলেনা।
View this post on Instagram
তবে ফুটবলে নেইমারের সুসময় এখনও আসেনি। মরক্কো ম্যাচে খেলতে পারেননি। সেই ম্যাচে জিততে পারেনি ব্রাজিল। অনুমান করা গিয়েছিল, পরের হাইতি ম্যাচে খেলতে পারেন। কিন্তু শোনা যাচ্ছে, চোটের জন্য পুরো গ্রুপ পর্বেই খেলতে পারবেন না। অর্থাৎ হাইতি ও স্কটল্যান্ডের বিরুদ্ধেও তাঁকে দেখা যাবে না।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের
-
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক
-
রোনাল্ডোর মঞ্চে দ্যুতি ছড়াল কঙ্গো, অঘটনের বিশ্বকাপে আটকে গেল পর্তুগাল
-
ডিম হামলা থেকে বাঁচতে সকালে বসল ‘ভিউ কাটার’! রাতে প্রত্যাহার নিরাপত্তারক্ষী, কালীঘাটে টানটান উত্তেজনা
-
‘ভারত শান্তির পক্ষে’, জেলেনস্কিকে মোদির বার্তা, মস্কো-ওয়াশিংটনের ‘সেতু’ হবেন প্রধানমন্ত্রী?




