Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
FIFA World Cup 2026

ক্যামেরার সামনেই কোরিয়ার সাংবাদিককে জড়িয়ে চুমু মেক্সিকোর সুন্দরীর, ভাইরাল ভিডিওয় শুরু বিতর্ক

বিশ্বকাপের প্রথম দিনে নিজেদের ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো। কিন্তু আসল 'গল্প' তৈরি হল মাঠের বাইরে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২০:৩০

options
link
ক্যামেরার সামনেই কোরিয়ার সাংবাদিককে জড়িয়ে চুমু মেক্সিকোর সুন্দরীর, ভাইরাল ভিডিওয় শুরু বিতর্ক zoom
দক্ষিণ কোরিয়ার সাংবাদিককে চুমু মেক্সিকোর তরুণীর। ছবি: সোশাল মিডিয়া

বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম দিনে নিজেদের ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো। কিন্তু আসল ‘গল্প’ তৈরি হল মাঠের বাইরে। নেপথ্যে একটা চুমু। সম্প্রচার চলাকালীনই দক্ষিণ কোরিয়ার এক সাংবাদিককে ভরা রাস্তায় চুমু খেলেন মেক্সিকোর এক সুন্দরী তরুণী সমর্থক। ব্যাপারটা সেখানেই মিটে যায়নি। চুমু-কাণ্ডের পরই সোশাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়ে যায়। এভাবে কি কাউকে অনুমতি ছাড়া চুমু খাওয়া যায়?

দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। অন্যদিকে পিছিয়ে থেকেও ২-১ গোলে কামব্যাক করে চেক রিপাবলিকের বিরুদ্ধে জিতেছে দক্ষিণ কোরিয়া। জাপোপান শহরের এস্তাদিও গুয়াদালাহারা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার ম্যাচ ছিল। তারপর স্টেডিয়ামের বাইরে ক্যামেরার সামনে বক্তব্য রাখছিলেন কোরিয়ার এক সাংবাদিক।

Advertisement

হঠাৎই পিছন থেকে আবির্ভূত হন মেক্সিকোর এক মহিলা ভক্ত। কোরিয়ার ওই সাংবাদিককে পিছন থেকে জড়িয়ে ধরেন তিনি। কিন্তু সেখানেই থামেননি। হঠাৎ সাংবাদিকের গালে চুমু খেয়ে বসেন মেক্সিকোর ওই সুন্দরী তরুণী। সাংবাদিক তখন যেন পালাতে পারলে বাঁচেন! কোনও রকমে জোর করে হাসি ধরে রেখেছিলেন।

কিন্তু এই ঘটনার পর বিতর্ক শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, ব্যাপারটা যদি উলটো ঘটত? অর্থাৎ যদি কোনও পুরুষ একজন মহিলা সাংবাদিককে ভরা রাস্তায় চুমু খেতেন, তাহলে যৌন হেনস্তার অভিযোগ উঠত। তাহলে এক্ষেত্রে ওই মহিলা কেন পার পাবেন? আবার অনেকের বক্তব্য, দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি এখন সারা বিশ্বে জনপ্রিয়। সেই হিসেবে দক্ষিণ কোরিয়ার মানুষদেরও পছন্দ করা হয়। অন্যদিকে মেক্সিকোও অন্য দেশের মানুষদের আপন করে নিতে জানে। সেই হিসেবে এটা উচ্ছ্বাসের অতি বহিঃপ্রকাশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.