ভোটযুদ্ধের (West Bengal Elections 2026) মনোনয়ন পেশের পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে ভগবানপুরের তৃণমূল প্রার্থী মানব পড়ুয়া। বছর চারেক আগে ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় তদন্তের জন্য মানব পড়ুয়া ও আরও ২ তৃণমূল নেতাকে ডেকে পাঠিয়েছে এনআইএ। বৃহস্পতিবার নিউটাউনে এনআইএ-র দপ্তরে তলবের নোটিস পেয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তৃণমূল প্রার্থী মানব পড়ুয়া বলছেন, ”আমি বিচলিত নই। এর আগেও ডাক পেয়েছি, আগামিকাল ডাক পেয়েছি, আমি যাব।”
গত ২০২২ সালের ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার নাড়ুয়াবিলা গ্রামের এক দোতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় তিনজনের। বাড়ির মালিকের নাম রাজকুমার মান্না। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার নেয় এনআইএ। আর দায়িত্ব পেয়ে একাধিকবার ঘটনাস্থলে যান এনআইএ গোয়েন্দারা। তদন্ত চলাকালীন তিন তৃণমূল নেতার নাম উঠে আসে। তাঁরা হলেন, সুবীর মাইতি, মানব পাড়ুয়া ও নবকুমার পাণ্ডা।
আরও পড়ুন:
গত ২০২২ সালের ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার নাড়ুয়াবিলা গ্রামের এক দোতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় তিনজনের। বাড়ির মালিকের নাম রাজকুমার মান্না। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার নেয় এনআইএ। আর দায়িত্ব পেয়ে একাধিকবার ঘটনাস্থলে যান এনআইএ গোয়েন্দারা। তদন্ত চলাকালীন তিন তৃণমূল নেতার নাম উঠে আসে। তাঁরা হলেন, সুবীর মাইতি, মানব পাড়ুয়া ও নবকুমার পাণ্ডা। এনআইএ সূত্রে খবর, ওই বিস্ফোরণের পিছনে উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। গোয়েন্দাদের অনুমান, বিস্ফোরক মজুতে এই তিন তৃণমূল নেতার মদত ছিল। এর আগেও একাধিকবার এনআইএ তলব করেছিল তাঁদের। তলবে সাড়া দিয়ে নথিপত্র নিয়ে তাঁরা হাজিরাও দেন।
মাঝে তা ধামাচাপা পড়ে গিয়েছিল। এবার ছাব্বিশের ভোটের (West Bengal Elections 2026) ঠিক আগে যখন ভগবানপুর থেকে তৃণমূল প্রার্থী হিসেবে যখন মনোনয়ন দিয়েছেন মানব পড়ুয়া, ঠিক সেইদিনই এনআইএ তাঁকে তলব করল। বৃহস্পতিবার কলকাতার নিউটাউনে প্রার্থীকে তলব করা হয়েছে। এটা কি প্রতিশোধমূলক পদক্ষেপ? এ প্রশ্নের কৌশলী জবাবে প্রার্থী বলছেন, ”আমি কিছু বলব না। এ প্রশ্নের উত্তর আমি এই বিধানসভা কেন্দ্রের পবিত্র মানুষজনের উপরেই ছেড়ে রাখলাম। তাঁরা ভেবেচিন্তে যা করার করবেন।” তবে চার বছর আগের মামলায় ভোটের মুখে শাসকশিবিরের প্রার্থীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এভাবে তলবের পিছনে যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে, তা মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
-
আকাশছোঁয়া খরচে রোষানলে জি৫, এবার বিনামূল্যে বিশ্বকাপ দেখাবে জিও, জানুন কীভাবে?
-
কতটা জমল ‘বিবি বক্সী’ ইশার ছকভাঙা গোয়েন্দা সিরিজ? পড়ুন রিভিউ
-
এবারের ষষ্ঠীতে স্পেশাল মিষ্টিমুখ, জামাইকে খাওয়ান আমের পায়েস, রেসিপি জানেন?
নিবেদিত


