Advertisement
Advertisement
West Bengal Assembly Election

নজরে আদিবাসী ভোট! এবার জঙ্গলমহলে মোদি, রবিতে চার সভা

শনিবার রাতে অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। রাতে দুর্গাপুরেই থাকবেন তিনি। তারপর রবিবার সকালে উড়ে যাবেন বাঁকুড়া। বড়জোড়ায় জনসভা রয়েছে তাঁর। সকাল ১১টা থেকে সভা করার কথা তাঁর।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৩:৪৬

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৩:৪৬

options
link
নজরে আদিবাসী ভোট! এবার জঙ্গলমহলে মোদি, রবিতে চার সভা zoom
মোদি সরকারের ১২ বছর পূর্তি। ফাইল ছবি

ফের ভোট (West Bengal Assembly Election) প্রচারে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার জঙ্গলমহলে। টার্গেট আদিবাসী ভোট। আগামিকাল রবিবার মূলত জঙ্গলমহল জুড়ে প্রচার করবেন মোদি। বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। বাংলায় একই দিনে মোদির চারটি সভা খুব কম করেছেন। এবার সেই ছক ভাঙছেন মোদি।

জানা গিয়েছে, শনিবার রাতে অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। রাতে দুর্গাপুরেই থাকবেন তিনি। রবিবার সকালে উড়ে যাবেন বাঁকুড়া। প্রথম জনসভা করবেন বড়জোড়ায়।  সকাল ১১টা থেকে সভা করার কথা তাঁর। সেই সভা করে তাঁর যাওয়ার কথা পুরুলিয়ায়। বলরামপুর বিধানসভায় সভা করবেন তিনি। সেখানে ১২টা ৪৫ মিনিট থেকে সভা শুরু করার কথা। দিনের তৃতীয় সভা করবেন ঝাড়গ্রামে। ২টো ৪৫ মিনিট থেকে সেখানে সভা করবেন তিনি। ঝাড়গ্রাম শহর লাগোয়া এলাকায় সভা করবেন তিনি। প্রধানমন্ত্রী চতুর্থ তথা দিনের শেষ সভা করবেন মেদিনীপুরে। এছাড়াও, ২৩ এপ্রিল হাওড়া বেলুড়মঠে যাওয়ার কথা তাঁর। সেখান থেকে শালকিয়া পর্যন্ত রোড শো করার কথা মোদির। সেই দিন নদিয়ার কৃষ্ণনগরেও সভা করার কথা নরেন্দ্র মোদির।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বঙ্গে ক্রমশ বাড়ছে ভোট উত্তাপ। প্রথম দফার নির্বাচনের বাকি মাত্র ৫ দিন। এই আবহে  বারবার রাজ্যে আসছেন মোদি-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে কার্যত বেনজিরভাবে একই দিন ৩-৪টি সভা করছেন মোদি। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে তাঁকে বলতে শোনা গিয়েছে, মোদিই বাংলার ২৯৪টি আসনে বিজেপির প্রার্থী। সোনার বাংলা গড়ার ডাক দিচ্ছেন। এবার আরও একবার বাংলায় আসছেন। এবার টার্গেট জঙ্গলমহলের আদিবাসী ভোট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.