সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর (Emmanuel Macron) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের আগেই বড় ধাক্কা নয়াদিল্লির। ভারতীয় নৌবাহিনীর ডুবো জাহাজ (Submarine) পি-৭৫ প্রকল্প থেকে সরে দাঁড়াল ফরাসি সংস্থা নেভাল গ্রুপ। জানিয়ে দিল, ভারতের চাহিদা অনুযায়ী প্রযুক্তি নেই তাঁদের হাতে। তাই এই প্রকল্প থেকে সরে দাঁড়াল তারা। যদিও এই চুক্তি ভেস্তে যাওয়ার পিছনে অন্য কারণ দেখছে ওয়াকিবহাল মহল।
দুই ভারতীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে নৌবাহিনীর জন্য ৬টি সাবমেরিন বা ডুবোজাহাজ তৈরির করার কথা ছিল নেভাল গ্রুপের (Naval Group)। ৪৩ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা ছয় সাবমেরিনে এয়ার ইনডিপেনডেন্ট প্রপালশন (AIP) রাখার কথা। যাতে অতিরিক্ত সময় জলে ডুবে থাকতে পারে সাবমেরিনটি। একইসঙ্গে দ্রুত গতিতে চলাফেরাও করতে পারে। কিন্তু নেভাল গ্রুপ জানিয়েছে, ভারতের এই চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি তাঁদের কাছে নেই।
[আরও পড়ুন: বন্ধ কথাবার্তা, বনি-কৌশানির সাত বছরের সম্পর্কে ভাঙন!]
প্রসঙ্গত, ৪৩ হাজার কোটি টাকার প্রকল্পের জন্য ৫ আন্তর্জাতিক সংস্থাকে বাছাই করেছিল ভারত। তাঁদের মধ্যে থেকে যে কোনও একটি সংস্থাকে ভারতীয় দু’টি কম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে হত।
[আরও পড়ুন: ‘স্তনের ওপর ট্যাটু দেখাতেই হবে!’, ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে কটাক্ষের শিকার নুসরত]
সর্বশেষ খবর
-
যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের
-
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার
-
কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?