Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Georgia Meloni

ঝুমকা গিরা রে… মেলোনির কানে ভারতীয় ঐতিহ্যবাহী দুল, ‘কে উপহার দিল’, প্রশ্ন নেটপাড়ার

নেটপাড়া বলছে, ইরান-আমেরিকার যুদ্ধ বা বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মতোই গুরুত্ব পেয়েছে ইটালির প্রধানমন্ত্রী মেলোনির এই 'ভারতীয়' অবতারের ছবিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ০০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ০০:৫১

options
link
ঝুমকা গিরা রে… মেলোনির কানে ভারতীয় ঐতিহ্যবাহী দুল, ‘কে উপহার দিল’, প্রশ্ন নেটপাড়ার zoom
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে হামেশাই চর্চা। ফাইল ছবি।
Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে হামেশাই চর্চা। এবার ভারতীয় ঝুমকা পরে নেটদুনিয়ায় তোলপাড় ফেলে দিলেন জর্জিয়া মেলোনি। তাঁর ছবি হুহু করে ভাইরাল। নেটপাড়া বলছে, ইরান-আমেরিকার যুদ্ধ বা বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মতোই গুরুত্ব পেয়েছে ইটালির প্রধানমন্ত্রী মেলোনির এই ‘ভারতীয়’ অবতারের ছবিও। ভারতীয় নেটপাড়া আবার জানতে চাইছে, এই ঝুমকা কি মোদির দেওয়া উপহার?

বলে রাখা ভালো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মেলোনির সুসম্পর্ক রাজনৈতিক মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় #Melodi নামে ছেয়ে গিয়েছে। যা নজর এড়ায়নি দুই রাষ্ট্রনেতারই। নমোর সঙ্গে সেলফি তুলে মেলোনি নিজেই একবার বলেছিলেন, ‘হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম’। কোনও আন্তর্জাতিক সম্মেলনে দেখা হলেও একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান দুই রাষ্ট্রপ্রধান।

Advertisement

এবার ঝুমকো কানে মেলোনির ছবি দেখে ফের #Melodi ছেয়ে গিয়েছে নেটদুনিয়ায়। যদিও ঝুমকা নিয়ে ইটালির প্রধানমন্ত্রী নিজে কিছু বলেননি। বরং কানে চাঁদবালি পরে কড়া ভাষায় সমালোচকদের জবাব দিয়েছেন। এক্স হ্যান্ডেলে ঝুমকা পরা ছবি পোস্ট করে লিখেছেন, ‘কারোর দাসত্ব করি না, কারোর নির্দেশও মানি না। আমাদের একটাই লক্ষ্য-সেটা হল ইটালির স্বার্থ।’ তবে মেলোনির বার্তার দিকে নেটপাড়ার মন নেই সেভাবে। বরং আমজনতা জানতে চান, এই ঝুমকা কোথায় পেলেন মেলোনি। কেউ বলছেন, মোদি উপহার দিয়েছেন এই ঝুমকা। কেউ আবার ঝুমকা নিয়ে বলিউড গানের উদাহরণও টেনেছেন। 

উল্লেখ্য, ঝুমকা নিয়ে পশ্চিমি দেশগুলির আগ্রহ সম্প্রতি বেড়েছে। মাসখানেক আগে বিখ্যাত মার্কিন ব্র্যান্ড র‌্যালফ লরেনের মডেলরা প্যারিস ফ্যাশন উইকে হেঁটেছিলেন ঝুমকা কানে ঝুলিয়েই। জ্যাকেট, ব্লেজারের সঙ্গে ঝুমকার সঙ্গত নজর কেড়েছে ফ্যাশন সচেতন মানুষের। মেলোনিকেও দেখা গিয়েছে ব্লেজারের সঙ্গেই ঝুমকা পরতে। যদিও র‌্যালফ লরেন এই ঝুমকার ভারতীয় ঐতিহ্য একেবারে অস্বীকার করে গিয়েছেন। সেই নিয়ে তুমুল বিতর্কও বাঁধে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.