সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির কাছে সমুদ্র নেই৷ কিন্তু মন চাইছে সমুদ্রে নেমে জলকেলি করতে৷ এই পরিস্থিতিতে সপ্তাহান্তে মন ভাল করার জন্য অনেকেই ভিড় জমান বিনোদন পার্কে৷ সেখানকার পুলে খানিক লাফালাফি করে ওই দুধের স্বাদে ঘোলে মেটানো আর কি! কিন্তু কৃত্রিম সমুদ্র দেখতে গিয়ে ঢেউয়ের পরিবর্তে সুনামির মুখোমুখি হতে হল পর্যটকদের৷ চিনের শুইয়ুন ওয়াটার পার্কের এই অবিশ্বাস্য ঘটনাই এখন নেটদুনিয়া কাঁপাচ্ছে৷
[আরও পড়ুন: মৃত ওসামাপুত্র হামজা বিন লাদেন, দাবি আমেরিকার]
সপ্তাহান্তে সাধারণত বহু মানুষই ভিড় জমান ওয়াটার পার্কে৷ রবিবার সকালের ছবিটাও ছিল প্রায় একইরকম৷ বহু মানুষ ওই ওয়াটার পার্কের একাধিক রাইডে চড়ছিলেন৷ ওই পার্কের সবচেয়ে জনপ্রিয় – কৃত্রিম সমুদ্র৷ শুইয়ুনে গিয়ে তার আনন্দ হাতছাড়া করতে চান না কেউই৷ এদিনও তাই পুলে নেমে উচ্ছ্বাসে মেতেছিলেন অধিকাংশ পর্যটক৷ আর সেখানেই নামল বিপর্যয়৷
আচমকাই জোরে একটি ঢেউ আসে৷ সুনামির মতো বিশাল ঢেউতে প্রায় ভেসে যান অনেকেই৷ জলের তোড়ে কৃত্রিম সমুদ্রের পরিখা পেরিয়ে রাস্তায় চলে আসেন পর্যটক৷ দৌড়ে আসেন পার্কের কর্মীরা৷ ততক্ষণে যদিও প্রায় রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছে৷ জখম হয়েছেন প্রায় সকলেই৷ কারও হাত কেটেছে, তো কারও মাথা ফেটে গিয়েছে৷ গুরুতর জখম অবস্থায় অন্তত ৪৪জনকে স্থানীয় নার্সিংহোমে ভরতি করা হয়৷
[আরও পড়ুন: ট্রাম্পকে শিক্ষা দিতে মেক্সিকো সীমান্তের পাঁচিলে ঢেঁকি লাগালেন দুই অধ্যাপক]
পার্ক কর্তৃপক্ষের দাবি, একটি যন্ত্রের মাধ্যমে কৃত্রিম সমুদ্রের ঢেউয়ের তীব্রতা স্থির করা হয়৷ রবিবারও তার ব্যতিক্রম হয়নি৷ কিন্তু আচমকাই যন্ত্রাংশ খারাপ হয়ে যায়৷ তার জেরে এত বড় দুর্ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় এক সংবাদমাধ্যম যদিও পার্ক কর্তৃপক্ষের দাবি খারিজ করে দিয়েছে৷ তাদের অভিযোগ, যে যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করছিল সে আদতে মদ্যপ থাকায় এমন কাণ্ড ঘটেছে৷ তবে সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে দিয়েছে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ৷
[আরও পড়ুন: ৭ দিনে দ্বিতীয়বার, ফের জাপান সাগরে আছড়ে পড়ল কিমের মিসাইল]
এই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াটার পার্ক৷ আদতে যন্ত্রাংশের বিভ্রাট নাকি যিনি যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করছেন দোষ তাঁর, তা খতিয়ে দেখা হচ্ছে৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার