জ্যোতিষশাস্ত্র বলে, গ্রহের উপরই নির্ভর করে এগোয় জীবন। গ্রহের স্থান পরিবর্তনে কোনও রাশির জাতকের জীবন সুখ-স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে। আবার কারও ক্ষেত্রে দেখা যায় একেবারে উলটো ফল। আজ অর্থাৎ ৯ সেপ্টেম্বর অবস্থান বদল করে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে চন্দ্র (Chandra Gochar 2026)। এদিকে ইতিমধ্যেই ওই রাশিতে রয়েছে কেতু। জ্যোতিষশাস্ত্র বলে কেতু ও চন্দ্রের এই সংযোগ কয়েকটি রাশির জন্য মোটেই শুভ নয়। তাই জ্যোতিষবিদরা সতর্ক করছেন তিনটি রাশির জাতকদের। তাঁদের দাবি, এই তিনদিনে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল। চলুন জেনে নেওয়া যাক কোন তিন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে।
মেষ রাশি
আরও পড়ুন:
৯ সেপ্টেম্বর বিকেল ৩ টে বেজে ১৪ মিনিটে চন্দ্র প্রবেশ করবে সিংহ রাশিতে। ১১ তারিখ পর্যন্ত নতুন কোনও কাজ শুরু করার আগে ভালোভাবে ভাবুন। হঠকারিতা করবেন না। অতীতের কোনও সমস্যা বা বিবাদ নতুন করে মাথাচাড়া দিতে পারে। হওয়া কাজ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের সম্ভাবনাও রয়েছে। চারপাশ থেকে সমস্যা মাথাচাড়া দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তবে নিজের উপর ভরসা রাখুন।
তুলা রাশি
১১ তারিখ সতর্ক থাকুন তুলা রাশির জাতকারা। নতুন মানুষের সঙ্গে মেলামেশার সময় কী বলছেন ভেবে বলুন। বিশ্বাস করে কাউকে এমন কিছু বলবেন না যাতে আপনারই সমস্যা হতে পারে। চাকরিরতরা কর্মক্ষেত্রে নানারকম সমস্যার সম্মুখীন হতে পারেন। শরীর-স্বাস্থ্য নিয়েও ভুগতে হতে পারে।
মীন রাশি
সমস্যার মুখে পড়তে পারেন মীন রাশির জাতকরাও। হওয়া কাজ ভেস্তে যেতে পারে। তাই নতুন ব্যবসা বা অন্য কোনও বিনিয়োগের পরিকল্পনা থাকলে ১১ তারিখ অবধি অপেক্ষা করে যান। কাউকে টাকা দেওয়ার হলে খুব ভাবনাচিন্তা করে পদক্ষেপ করুন। ব্যক্তিগত জীবনেও সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধের সম্ভাবনা প্রবল। কিছু কেনার পরিকল্পনা থাকলে আপাতত না কেনাই ভালো।
সর্বশেষ খবর
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে
-
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী আগুন! বিপদ এড়াতে ছুটল দমকল, তারপর…
-
‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব’, যাদবপুরে দাঁড়িয়ে শপথ শুভেন্দুর
-
স্বাধীনতার ৭৯ বছরেও মেলেনি বিদ্যুৎ, বিধায়কের উদ্যোগে অবশেষে বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল আলো