মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের সন্ত্রাস কাশ্মীর উপত্যকায়৷ রবিবার রাতে কুলগামে এক পিডিপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা৷ সোমবার সকালে অস্ত্রোপচারের পর তাঁর মৃ্ত্যু হয়েছে৷ তাঁর ছেলে আহত হয়ে ভরতি হাসপাতালে৷
[আরও পড়ুন: রোজা ভাঙতে জল চেয়ে মিলল খাবার, বিমানসেবিকার মানবিকতায় আপ্লুত যাত্রী]
কুলগামের সৌরা এলাকায় রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ পিডিপি নেতা মহম্মদ ইসমাইল ভাটের জঙ্গলপোরার বাড়ির সামনেই লক্ষ্য করে গুলি চালায় জনাকয়েক দুষ্কৃতী৷ তাঁকে উদ্ধার করে চটজলদি ভরতি করা হয় স্থানীয় একটি হাসপাতালে৷ সেখান থেকে আধুনিক সুযোগসুবিধা সম্পন্ন শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে তাঁকে স্থানান্তরিত করা হয়৷ আজ সকালে চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে গুলি বের করেন৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ অস্ত্রোপচারের পরই মৃত্যু হয় বছর পঁয়ষট্টির ওই নেতার৷
পুলিশ সূত্রে খবর, জামাল সাম্প্রতিক নির্বাচনে একটি বুথে পিডিপি-র এজেন্ট ছিলেন৷ কে বা কারা তাঁকে এভাবে খুন করল, তার তদন্ত শুরু হয়েছে৷ বিভিন্ন তথ্যপ্রমাণ, নমুনা সংগ্রহ করছেন তদন্তকারীরা৷ তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি৷ যদিও হামলার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য বাদ দিয়ে জঙ্গিগোষ্ঠীকেই দায়ী করছে পরিবার৷ হামলার কায়দা দেখে তাঁদের এমনটাই মনে হয়েছে৷ আরেকদিকে, ইসমাইল ভাট রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছেন বলেই জোরাল সওয়াল করছে পিডিপি নেতৃত্ব৷
[আরও পড়ুন: আইনি সুরক্ষার সময়সীমা বাড়ানোর জন্য রাজীব কুমারের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে]
এর আগেও বেশ কয়েকবার জম্মু-কাশ্মীরে আক্রান্ত হয়েছে পিডিপি নেতৃত্ব৷ ক্ষমতায় থাকাকালীন এমন ঘটনা বেশি ঘটত৷ বিজেপির সঙ্গে জোট ভেঙে উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর তার সংখ্যা কিছুটা কমেছে৷ তবে এখনও সুরক্ষিত নন পিডিপি নেতারা৷ লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে আরও এক পিডিপি নেতার খুন সেই ছবিটাই ফের তুলে ধরল৷
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিস্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’