সুমন করাতি, হুগলি: বুধবার যৌথ অভিযান চালিয়ে বালি পাচার রুখল হুগলির জেলার গ্রামীণ পুলিশের গুড়াপ ও দাদপুর থানা। আটক করা হয়েছে বালি বোঝাই ১৯টি লরি ও ডাম্পার। গ্রেপ্তার করা হয়েছে চালক ও খালাসিদের। এদিন তাঁদের চুঁচুড়া আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির (Hooghly) গুড়াপ থানা ও দাদপুর থানার কাছে খবর আসে অনেকগুলো লরিতে বালি ভরে বেআইনিভাবে পাচার করা হচ্ছে। সেই অনুযায়ী নিজেদের দল নিয়ে তৈরি থাকেন পুলিশকর্তারা। জানা গিয়েছে, বালি (Sand) ভর্তি লরি ও ডাম্পারগুলো বীরভূম ও বর্ধমানের বিভিন্ন নদী থেকে বালি তুলে হুগলি দিয়ে পাচার করা হচ্ছিল। কলকাতা-সহ আশেপাশের জেলাগুলোতে এই বালি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ধৃতদের জেরা করে বাকি তথ্য জানার চেষ্টা করা হবে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: নিউজক্লিকের এডিটরের লস্কর যোগ! ৮০০ পাতার চার্জশিট পেশ দিল্লি পুলিশের]
প্রসঙ্গত, বীরভূমের (Birbhum) বোলপুর মহকুমা এলাকার অজয় নদের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি মজুত রাখা-সহ পাচার করার অভিযোগ দীর্ঘদিনের।টাস্ক ফোর্স গঠন, অভিযান, ধরপাকড়, জরিমানা আদায় কোনও কিছুতেই চুরি আটকানো যাচ্ছে না।
গত অক্টোবরে, গোঘাটে দ্বারকেশ্বর নদের বিভিন্ন জায়গা থেকে বালি চুরি করে পাচারের অভিযোগে তিনটি বালি ভর্তি ট্রাক্টর আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তিন চালককে। সেবার ট্রাক্টরগুলি আরামবাগের দিকে যাওয়ার সময় ভাদুর মোড় থেকে ধরা হয়।
[আরও পড়ুন: কোভিশিল্ড ভ্যাকসিনে ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া! আক্রান্তদের সমবেদনা জানাল সংস্থা]
সর্বশেষ খবর
-
মাদক বাক্সে হালান্ডের ছবি! উদ্ধার কেজি কেজি কোকেন, সরগরম নেটদুনিয়া
-
নেতাজিকে অপমানে জিরো টলারেন্স, শুভেন্দুর হুঁশিয়ারির পরই দায়ের ৬ এফআইআর, ধৃত ১
-
গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত সৎকার মামলায় জড়িয়েছিল নাম
-
নিয়োগ দুর্নীতির তদন্ত শেষের পথে! হাই কোর্টে ১২ সদস্যের সিট ভাঙার আর্জি সিবিআইয়ের
-
মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসতে চাপ! মার্কিন প্রেস সচিব পদে ইস্তফা ক্যারোলিনের, ক্ষুব্ধ ট্রাম্পের উপর?