সাল ২০০০, সঞ্চালক হিসেবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র জার্নি শুরু করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তৃতীয় সিজন ব্যতীত সব সিজনের সঞ্চালক হিসেবে দর্শকের মনে বিশেষ জায়গা তৈরি করে নিয়েছেন বিগ বি। এই মুহূর্তে ১৮তম সিজনের (KBC Season 18) সঞ্চালনা করছেন বলিউডের শাহেনশা। তবে শোয়ের দর্শকের জন্য মন খারাপের বার্তা অমিতাভের! কেবিসির সঞ্চালক হিসেবে পথচলা শেষ করছেন বিগ বি?
মেগাস্টারের ব্লগ ঘিরে জল্পনা তুঙ্গে। একইসঙ্গে অমিতাভের অনুরাগী-সহ ‘কৌন বনেগা ক্রোড়পতি’র দর্শকের জন্য নিঃসন্দেহে হৃদয়বিদারক ঘটনা। কিন্তু, শোয়ের জনপ্রিয়তার মাঝে কেন এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট অমিতাভের? সাম্প্রতিক ব্লগে বিগ বি ব্যাখ্যা করেছেন যে প্রতিযোগীদের হৃদয়বিদারক গল্প শুনে সঞ্চালনা করা খুবই কঠিন হয়ে পড়ছে।
আরও পড়ুন:

তাঁর কথায়, ‘কিছু প্রতিযোগীর জীবনে এমন কিছু মর্মান্তিক গল্প থাকে যা শুনে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। নিজের অনুভূতি সামলানো মুশকিল হয়ে পড়ে। এর ফলে সঞ্চালক হিসাবে জার্নি চালিয়ে যাওয়া কার্যত কঠিন হয়ে যাচ্ছে। এবিষয়ে খুব বেশি কিছু বলব না। কারণ এর ফলে চ্যানেলের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। তবে এই অভিজ্ঞতা সত্যিই হৃদয়বিদারক। তাই অবসর নিতে চাই। অনেক রাত হয়েছে, আরও রাত ডাকছে। সকলকে ভালোবাসা।’

২০২৫ সালে কেবিসি ১৭ শুরুর আগে শিরোনামে উঠে এসেছিল অমিতাভের শো ছেড়ে দেওয়ার গুজব। সূত্রপাত, একটি সর্বভারতীয় বিনোদনমূলক সংবাদমাধ্যমের প্রতিবেদন। যখানে দাবি করা হয়েছিল আমিতাভ নাকি সঞ্চালকের আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পরিবর্তে সঞ্চালক হিসেবে থাকবেন বলিউডের ভাইজান ওরফে সলমন খান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার রুপোলি পর্দায় কোহলি! ‘হনুমান অংশে’র সিক্যুয়েলে একসঙ্গে দেখা যাবে বিরুষ্কাকে?
-
সদ্য যৌবনে পা দিয়ে প্রেমে মজেছেন? এই ভুলগুলো করলেই সম্পর্কের দফারফা
-
‘মনোজ তিওয়ারির মেয়ে বলে ধর্ষণ, খুনের হুমকি পেয়েছি’, ‘বিগ বস’-এর ঘরে বিস্ফোরক ঋতি
-
ছিলেন তৃণমূল নেতা, ফলতার সেই সেচদপ্তরের কর্মীকে অপহরণ! ২ দিন পর দেহ মিলল নামখানায়
-
কৃষ্ণকোষ থেকে জ্যোতির জন্ম, জানুন ভাদ্র অমাবস্যা কীভাবে হয়ে উঠল ‘কৌশিকী’?