Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Gujarat

নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মোদির রাজ্যে উদ্ধার ৫৬ হাজার মদের বোতল! সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ

গুজরাটের স্টেট মনিটরিং সেলের বিশেষ অভিযানে ধানেতি এবং ভদভলায় অভিযান চালিয়ে এত পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও পাঁচটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৯:৫০

options
link
নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মোদির রাজ্যে উদ্ধার ৫৬ হাজার মদের বোতল! সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ zoom
ছবি: এআই সহায়তায় প্রণীত।

নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে উদ্ধার হল ৫৬ হাজার মদের বোতল। অনুমান, সব মিলিয়ে তার মূল্য প্রায় চার কোটি টাকারও বেশি। কিন্তু উদ্ধার হওয়া এই মদের বোতল নিয়ে কার্যত বেকায়দায় পড়েছে গুজরাট পুলিশ। কোথায় রাখা হবে উদ্ধার হওয়া মদ, প্রথমে ভেবেই পাচ্ছিলেন না পুলিশ আধিকারিকেরা। পরে ভুজের একটি থানায় সেই মদ রাখা হলেও সমস্যা পুরোপুরি মেটেনি। এত মদের বোতল গোনার মতো পুলিশ কোথায় পাওয়া যাবে, এখন তা-ই নিয়ে চিন্তিত আধিকারিকেরা।

গুজরাটের স্টেট মনিটরিং সেলের বিশেষ অভিযানে ধানেতি এবং ভদভলায় অভিযান চালিয়ে এত পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও পাঁচটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তারও করা হয়েছে দু’জনকে। ধৃতদের নাম জসরম জাগা ভরওয়াড় (রাপার এলাকার বাসিন্দা) এবং বিশাল বিরেন কারমাকাম (মেঘপর-বোরিচি এলাকার বাসিন্দা)। পুলিশ জানিয়েছে, মদের এই চোরাচালানের সঙ্গে একটি সংগঠিত আন্তঃরাজ্য চক্র জড়িত। এখনও পর্যন্ত এই চক্রের ২৩ জনের হদিস পেয়েছেন তদন্তকারীরা। যদিও তাঁরা পলাতক।

Advertisement

পুলিশের দাবি, এই চক্রের মূল ঘাঁটি হরিয়ানার মেওয়াট। সেখান থেকে বড় ট্রাকে করে গুজরাটে মদ ঢোকানো হচ্ছিল বলে অনুমান তদন্তকারীদের। গত এক সপ্তাহে এ রকম একাধিক অভিযান হয়েছে। মাত্র তিন দিন আগে অঞ্জর এলাকায় আর একটি অভিযানে ২.০৬ কোটির মদ আটক করা হয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.