Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Bengaluru

জুয়ায় সর্বস্ব খুইয়ে নজর ব্যাঙ্কের লকারে! ৪ কোটি মূল্যের সোনা ‘চুরি’ সহকারী ম্যানেজারের

ব্যাঙ্কের গ্রাহক নিজের রাখা সোনার গয়না নিতে আসলে বিষয়টি সামনে আসে। দেখা যায় ২২টি প্যাকেট থেকে বেশ পরিমাণের সোনা চুরি গিয়েছে। আর ২টি প্যাকেট পুরোপুরি গায়েব। ২৭৮৩ গ্রাম সোনা চুরি যাওয়ার অভিযোগ ওঠে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৭:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৭:৪৯

options
link
জুয়ায় সর্বস্ব খুইয়ে নজর ব্যাঙ্কের লকারে! ৪ কোটি মূল্যের সোনা ‘চুরি’ সহকারী ম্যানেজারের zoom
প্রতীকী ছবি
Advertisement

অনলাইন বেটিং ও জুয়ায় টাকা উড়িয়ে প্রচুর ঋণে জড়িয়ে পড়েছিলেন রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের সহকারী ম্যানেজার। ম্যানেজারের অনুপস্থিতিতে লকারের চাবি নিয়ে ৪ কোটি টাকার সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ব্যাঙ্ক আধিকারিকের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিছু সোনার গয়না উদ্ধার করেছেন তদন্তকারীরা।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। চুরির ঘটনাটি সামনে আসে জানুয়ারি মাসের ২ তারিখ। ব্যাঙ্কের গ্রাহক নিজের রাখা সোনার গয়না নিতে আসলে বিষয়টি সামনে আসে। দেখা যায় ২২টি প্যাকেট থেকে বেশ পরিমাণের সোনা চুরি গিয়েছে। আর ২টি প্যাকেট পুরোপুরি গায়েব। ২৭৮৩ গ্রাম সোনা চুরি যাওয়ার অভিযোগ ওঠে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪কোটি টাকা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ব্যাঙ্কের সহকারী ম্যানেজার কিরণ কুমার(৩৪) সোনার গয়না চুরি করেছেন। জুয়ায় টাকা খুঁইয়ে কিরণ ২.৭ কেজি সোনা চুরি করে বিভিন্ন দোকানে বন্ধক রেখেছেন। ব্যাঙ্কের ম্যানেজার না থাকার সুযোগ নিয়ে এই কাজ করেছেন তিনি। তদন্তে নেমে পুলিশ ১.২ কেজি সোনা উদ্ধার করেছে। বাকি সোনা উদ্ধারের চেষ্টা তলছে। অভিযুক্তকে আদালতে পেশ করে পরবর্তী তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.