সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার থেকেই দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণের শুরু হয়ে গিয়েছে। আর প্রথম দিনই কার্যত রেকর্ড গড়ল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, সোমবার ২৯ লক্ষেরও বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। যার যাত্রা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে। অর্থাৎ দেশ যে করোনার বিরুদ্ধে জয়ের পথে এগিয়ে চলেছে, তেমনটা আশা করাই যায়। কারণ ২৪ ঘণ্টায় অনেকটা কমল সংক্রমণও।
সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ২৮৬ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ২০ শতাংশ কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ১১ লক্ষ ২৪ হাজার ৫২৭ জন। গত কয়েকদিন উদ্বেগ বাড়িয়েছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। তবে বেশ কিছুদিন পর সামান্য কমল সেই সংখ্যাটা। বর্তমানে করোনার চিকিৎসাধীন ১ লক্ষ ৬৮ হাজার ৩৫৮ জন।
India reports 12,286 new #COVID19 cases, 12,464 discharges and 91 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 1,11,24,527
Total discharges: 1,07,98,921
Death toll: 1,57,248
Active cases: 1,68,358Total Vaccination: 1,48,54,136 pic.twitter.com/ziRZ3NcFrR
— ANI (@ANI) March 2, 2021
[আরও পড়ুন: আজ সকালে দক্ষিণবঙ্গে দাপট কুয়াশার, ২৪ ঘণ্টায় একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা]
তবে করোনা কেড়ে চলেছে বহু মানুষের প্রাণ। ২৪ ঘণ্টাতে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৯১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ২৪৮ জন। তবে এসবের মধ্যেও কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। দেশে এখনও পর্যন্ত ১ কোটি ৭ লক্ষ ৯৮ হাজার ৯২১ জন করোনামুক্ত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে গত একদিনে সুস্থ ১২ হাজার ৪৬৪ জন। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের হানা থেকে সুরক্ষিত থাকতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে টেস্টিংও। আইসিএমআরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সাড়ে ৭ লক্ষেরও বেশি মানুষের নমুনা টেস্ট হয়েছে।
[আরও পড়ুন: শান্তিবার্তার মাঝেই দেপসাংয়ে ফের আগ্রাসী লালফৌজ! উপগ্রহ চিত্রে ফাঁস চিনের ষড়যন্ত্র]
সর্বশেষ খবর
-
‘নোংরা হলেই জরিমানা’, গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা-পাঠ পুরমন্ত্রী অগ্নিমিত্রার
-
ঋণের বোঝা-বেকারত্ব, রাজ্যের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কী স্ট্র্যাটেজি বাজেটে?
-
মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’, উদ্ধবের শিব সেনা ছেড়ে সোমেই শিণ্ডে শিবিরে বিদ্রোহী সাংসদরা!
-
হাওড়ার শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড! ধার শোধ দিতে না পারায় বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে ‘খুন’
-
‘নিষিদ্ধ পতাকা’র পোশাকে মাঠে ঢুকতে গিয়ে আটক, ইরান-বেলজিয়াম ম্যাচেও এড়ানো গেল না বিতর্ক