Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Kamal Nath

নেহেরু-ইন্দিরারা যখন সেনা তৈরি করেন, তখন মোদি প্যান্ট পরাও শেখেননি: কমল নাথ

বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের রোষের মুখে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৫:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৫:২১

options
link
নেহেরু-ইন্দিরারা যখন সেনা তৈরি করেন, তখন মোদি প্যান্ট পরাও শেখেননি: কমল নাথ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:জওহরলাল নেহরুইন্দিরা গান্ধী যখন দেশের সেনাবাহিনী তৈরি করছেন, তখন নরেন্দ্র মোদি পায়জামা আর প্যান্ট পরতেও শেখেননি।” রবিবার মধ্যপ্রদেশের খানদাওয়া জেলার হারসুদে নির্বাচনী জনসভায় গিয়ে এই মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী কমল নাথ। বিজেপি যখন ক্ষমতায় আসে তখনই দেশে সবথেকে বেশি জঙ্গি হামলা হয় বলেও রবিবার দাবি করেন তিনি।

[আরও পড়ুন- চোখে আঘাত করে সাংবাদিকের ছেলেকে খুন, নৃশংস ঘটনায় বিহারে চাঞ্চল্য]

কয়েকদিন আগে দেশব্যাপী আয়কর হানা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথকে ‘ভ্রষ্টনাথ’ বলে কটাক্ষ করেছিলেন মোদি। রবিবার তার জবাবে নির্বাচনী প্রচারে জাতীয়তাবাদকে হাতিয়ার করার জন্য নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, “মোদি সবসময় দেশের নিরাপত্তা নিয়ে কথা বলেন। তাহলে পাঁচ বছর আগে কি দেশ সুরক্ষিত হাতে ছিল না? মোদি, যখন আপনি পায়জামা আর প্যান্ট পরতেও শেখেননি, তখন দেশের জন্য সেনা, বায়ুসেনা ও নৌসেনা তৈরি করেছেন জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী। আর এখন আপনি বলছেন দেশ আপনার নেতৃ্ত্বে সুরক্ষিত।”

Advertisement

[আরও পড়ুন- কাশ্মীরের অনন্তনাগে মেহবুবা মুফতির কনভয়ে পাথর হামলা]

নির্বাচনী প্রচারে গিয়ে পুলওয়ামার জঙ্গি হামলা ও তার পালটা বালাকোটের এয়ার স্ট্রাইকের উদাহরণ টেনে দেশে মজবুত সরকার তৈরির আবেদন রাখছেন মোদি। রবিবার তাঁকে কটাক্ষ করে কমল নাথ প্রশ্ন করেন,”কাদের সরকারের সময়ে দেশে সবথেকে বেশি জঙ্গি হামলা হয়েছে? ২০০১ সালে সংসদে যখন জঙ্গি হামলা হয় তখন কাদের সরকার ছিল? পরিসংখ্যান বলছে, বিজেপি ক্ষমতায় থাকাকালীনই সবচেয়ে বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটছে দেশে।”

[আরও পড়ুন- সাম্প্রদায়িক মন্তব্যের জের, ৭২ ঘণ্টার জন্য যোগীর প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের]

ক্ষমতায় আসার আগে যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি মোদি দিয়েছিলেন, তা পূরণে তিনি ব্যর্থ বলেও রবিবার অভিযোগ করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। বলেন, “কোটি কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কিন্তু, আজ পর্যন্ত কতজন যুবক-যুবতী চাকরি পেয়েছেন? মোদি বলেছিলেন ভাল দিন আসবে। কিন্তু, কাদের ভাল দিন এসেছে? বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কোথায় গেল সেই টাকা?”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.