সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু আলোচিত ‘আচ্ছে দিন’ কে পেল? সীমান্তে কনকনে শীতে চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় জওয়ানদের সংগ্রাম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ভিভিআইপি বিমানের প্রসঙ্গ তুলে এভাবেই আজ বিকেলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এর আগেও তিনি প্রধানমন্ত্রীর ৮ হাজার ৪০০ কোটি টাকার বিমানের প্রসঙ্গ তুলে আক্রমণ করেছেন। শুক্রবার আবারও সেই প্রসঙ্গ তুললেন তিনি।
এদিন বিকেলে তাঁর টুইটে রাহুল লেখেন, ‘‘দেশের জওয়ানরা প্রবল শীতে সাধারণ তাঁবুতে থেকেও চিনের আক্রমণের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এদিকে দেশের প্রধানমন্ত্রী ৮ হাজার ৪০০ কোটি টাকার বিমানে ঘুরে বেড়ান। চিনের নাম নিতেও তাঁর ভয়। কে পেল আচ্ছে দিন?’’ নিজের পোস্টের সঙ্গে তিনি একটি সংবাদপত্রের প্রতিবেদনও যুক্ত করে দেন। সেখানে লাদাখের এক প্রাক্তন বিজেপি সাংসদের বিবৃতি তুলে দাবি করা হয় লালফৌজ আবারও ঢুকে পড়েছে ভারতীয় ভূখণ্ডে। এবং প্রবল শীতে সাধারণ টেন্টে থেকেও তাদের মোকাবিলা করছেন ভারতীয় জওয়ানরা। যদিও পরে ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’ দাবি করে এটা সম্পূর্ণ ভুয়ো খবর। ভারতীয় সীমান্ত মোটেই পেরোয়নি চিনা ফৌজ।
देश के जवान भयंकर सर्दी में साधारण टेंट में गुज़ारा करते हुए भी चीन के आक्रमण का डटकर मुक़ाबला करते हैं।
जबकि देश के PM 8400 करोड़ के हवाई जहाज़ में घूमते हैं और चीन का नाम तक लेने से डरते हैं।
किसे मिले अच्छे दिन? pic.twitter.com/mTn6wLafjm
— Rahul Gandhi (@RahulGandhi) October 30, 2020
[আরও পড়ুন: হাসপাতালের শৌচাগারে দলীয় পতাকার মতো রং! যোগী প্রশাসনের নিন্দায় মুখর সমাজবাদী পার্টি]
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্টের বিমানের ধাঁচে তৈরি প্রধানমন্ত্রীর নতুন বিমান ভারতে এসেছে। তারপর থেকেই বেশ কয়েকবার সেই বিমানের প্রসঙ্গ তুলে কটাক্ষ করতে দেখা গিয়েছে রাহুলকে। তার মধ্যে সীমান্তে চিনের আগ্রাসনের প্রসঙ্গও রয়েছে। তিনি জানিয়েছিলেন, ‘‘একদিকে প্রধানমন্ত্রী মোদি দু’টি বিমান কিনছেন ৮ হাজার কোটি টাকা খরচ করে। অন্যদিকে চিন আমাদের সীমান্তরেখায়। আমাদের সেনা ঠান্ডাকে উপেক্ষা করে তাদের হাত থেকে সীমান্ত রক্ষা করতে ব্যস্ত।’’ শুক্রবার আবারও সেই প্রসঙ্গের পুনরাবৃত্তি করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর ‘আচ্ছে দিন’-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তারপর থেকেই তাঁকে এই প্রসঙ্গ তুলে বারবার খোঁচা দিয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা।
[আরও পড়ুন: লকডাউনে কর্মহীন মা, চা বিক্রি করে বোনেদের পড়াশোনার খরচ সামলাচ্ছে কিশোর]
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা