ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পরনের টি শার্ট টি শার্টে মমতা বন্দ্যোপাধ্যাকে (Mamata Banerjee) কুরুচিকর আক্রমণের জের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মহিলা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ময়দান ও হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়েছে এফআইআর।
তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে অক্সিজেন জোগাচ্ছে শুভেন্দু-সুকান্তদের, তা বলাই বাহুল্য। রবিবারই শুভেন্দু রাজ্য বিধানসভা চত্বরে লাড্ডু বিলির কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী সোমবার দুপুরে বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করা হয়। বিজয় মিছিলও করে শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি বিধায়ক। সকলের গায়ে ছিল ‘মমতা চোর’ লেখা টি-শার্ট। বিধানসভা থেকে মিছিল করে রেড রোডে ধরনা মঞ্চে যান বিজেপি বিধায়করা। সেখানেও তাঁদের পরনে ছিল ওই বিতর্কিত টি শার্ট। সেই ঘটনার জলই গড়াল থানা পর্যন্ত।
[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র দাপটে রাতভর বৃষ্টি, ভাসছে চেন্নাই! দেওয়াল ধসে মৃত ২]
সোমবার বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের তরফে ময়দান ও হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হন চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠিতে তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর ও অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে। সেই কারণে অবিলম্বে পদক্ষেপের আরজি জানিয়েছেন তিনি।
[আরও পড়ুন: রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব নেই! ভিসি নিয়োগ নিয়ে বৈঠক ‘ফলপ্রসূ’, জানালেন মুখ্যমন্ত্রী]
সর্বশেষ খবর
-
গুরুদ্বারের কাছে তরোয়াল নিয়ে হামলা, অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা নিহাঙ্গ শিখদের!
-
‘চটিচাটা’ বনাম ‘বুটচাটা’, কল্যাণ ও রাজ্যের এজির বাকবিতণ্ডায় হাই কোর্টে তুলকালাম
-
ব্রিগেডে ৩ লক্ষাধিক ভক্তের সমাগমে হবে রামকথা! গীতাপাঠের পর নতুন কর্মসূচি শহরে
-
পুজোর চারদিন ‘স্পেশাল ক্যান্টিন’, দরিদ্রদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ কৌস্তভের
-
অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর সইফের জীবনে ‘ওগো বিদেশিনী’! ‘ঘর ভাঙানি’র ভূমিকায় করিনা?