অনলাইনে যাবতীয় তথ্য আপডেট, সিসিটিএনএসের মাধ্যমে চার্জশিট জমা নিয়ে কড়া পুলিশ কমিশনার। শনিবার একটি বৈঠকে এই বিষয় নিয়ে পুলিশ আধিকারিকদের প্রশ্ন করেন পুলিশ কমিশনার অজয় নন্দা। লালবাজারের (Lalbazar) সূত্রে খবর, প্রত্যেক থানা ও গোয়েন্দা বিভাগের ওসি, পুলিশকর্তাদের নিয়ে অপরাধদমন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। তাঁর নির্দেশ, অনলাইনে সিসিটিএনএসের মাধ্যমে যাতে এফআইআর থেকে শুরু করে যাবতীয় তথ্য আপডেট করা হয়, সেগুলির সংখ্যা আরও বাড়াতে হবে। বিশেষ করে সিসিটিএনএসে যাতে চার্জশিটের নথি আপলোড করা হয়, সেই ব্যাপারে গুরুত্ব দিয়েছে লালবাজার। যতটা সম্ভব পুরনো চার্জশিটও সিসিটিএনএসে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই ব্যাপারে কয়েকটি থানার আধিকারিকরা এই নির্দেশ পুরোপুরি মানছেন না। পূর্ব কলকাতা বা ইস্টার্ন সাবার্বান ডিভিশনের কয়েকটি থানায় চার্জশিট সিসিটিএনএসে আপলোড করার প্রবণতা কম। তা নিয়ে ওই থানার ওসি ও পুলিশকর্তাদের প্রশ্ন করেন পুলিশ কমিশনার। কেন আপলোড করা হয়নি, তা নিয়েও প্রশ্ন করেন তিনি। এই কাজে কোনও পুলিশ আধিকারিকের গাফিলতি ধরা পড়লে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে লালবাজার।
আরও পড়ুন:
এদিকে, নিখোঁজ ব্যক্তির সন্ধান চালানো নিয়েও কড়া পুলিশ কমিশনার। এখন শুধু নাবালক বা নাবালিকার ক্ষেত্রে নয়, বয়স্ক বা সাবালকরাও যদি নিখোঁজ হন, তখনও অনেক সময় পুলিশ অপহরণের অভিযোগ দায়ের করে। বিশেষ করে নাবালক ও নাবালিকা নিখোঁজ তথা অপহরণের মামলা হলে তাদের জন্য যাতে তাড়াতাড়ি সন্ধান চালানো হয়, সেই ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, অনেক সময়ই দেখা যায়, নাবালিকা নিখোঁজ তথা অপহরণের পর তারা যৌন হেনস্তা বা যৌন নির্যাতনের শিকার হয়। আবার অনেক সময় তাদের বাল্যবিবাহ হয়েছে বলেও পরবর্তী সময়ে জানা যায়। সেক্ষেত্রে কোনও অঘটনের আগেই যাতে নিখোঁজ হওযার পর তাড়াতাডি় তাদের খোঁজ পাওয়া যায়, সেরকমই নির্দেশ পুলিশ কমিশনারের।
অন্যদিকে, নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া গেলেও নিখোঁজ পোর্টালে অনেক সময় তার উল্লেখ থাকে না। এর ফলে সৃষ্টি হয় বিভ্রান্তি। কেউ ফিরে এলে যাতে পোর্টালে সেই তথ্য আপলোড করা হয়, পুলিশ কমিশনার আধিকারিকদের সেই নির্দেশ দেন। এছাড়াও প্রত্যেক ডিভিশনে সাইবার থানা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পকসো মামলায় বিচারপর্ব যাতে তাড়াতাড়ি হয়, সেই নির্দেশ দিয়েছে লালবাজার। কোনও বিচারপর্ব ধীরে চললে তা গোয়েন্দা বিভাগের ট্রায়াল মনিটরিং সেকশনকে দেখতে হবে। বাড়িতে চুরি ও বাইক চুরি নিয়েও থানা এবং গোয়েন্দা বিভাগকে সতর্ক করেছে লালবাজার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীকার’ বনাম প্রশানিক ‘স্বায়ত্তশাসন’
-
জলে ভাসছে স্কুল! রাত পোহালেই উচ্চ মাধ্যমিক, ভূতনিতে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কী?
-
ইরান যুদ্ধে মার্কিন সেনার মৃত্যুর সংখ্যা লুকোচ্ছে আমেরিকা! হেগসেথ বললেন, ‘বাজে কথা’
-
মানসিক চাপ ফুটে ওঠে ত্বকেও, পুজোর আগে ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কীভাবে?
-
ভরা মঞ্চে মোদির মাকে নিয়ে মশকরা! ‘অপমান করেনি তো’, রাহুলের পাশে দাঁড়াল মমতা তৃণমূল