Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Rejinagar By Election

‘শিবরাত্রির সলতে’ রেজিনগর, উপনির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাছেন মমতা, প্রচারে অভিষেক-প্রিয়াঙ্কা-সহ ২০!

শনিবার রবিউলকে জিজ্ঞাসা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসবেন কি না? তিনি জানিয়েছিলেন, "এই বিষয়ে কোনও কথা হয়নি।" তারপরই রবিবার দুপুরে রেজিনগর উপনির্বাচনে প্রচারকদের তালিকা প্রকাশ করা হল।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৮:৫২

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৮:৫২

options
link
‘শিবরাত্রির সলতে’ রেজিনগর, উপনির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাছেন মমতা, প্রচারে অভিষেক-প্রিয়াঙ্কা-সহ ২০! zoom
ফাইল ছবি।
Advertisement

মমতা শিবিরের ‘শিবরাত্রির সলতে’ রেজিনগর (Rejinagar)! সেই রেজিনগরে সর্বশক্তি নিয়ে ঝাপাছেন মমতা। রেজিনগরে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক। শোভনদেব থেকে কুণাল ঘোষ। দোলা থেকে সৌগত রায়। উপাসনা চৌধুরী থেকে প্রিয়াঙ্কা অধিকারীরা নামছেন প্রচারে। আগামী ৬ অক্টোবর উপনির্বাচনের (By Election) দিন। তার আগে রবিবার প্রচারক তালিকা প্রকাশ করল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ২০ জনের তালিকা প্রকাশ করেছে তারা।

প্রকাশিত তালিকা থেকে জানা গিয়েছে, রবিউলের হয়ে প্রচারে নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে ফিরে প্রচারে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, বাবর আলি থেকে উপাসনা চৌধুরীরা। এক কথায় বলতে গেলে রেজিনগর উপনির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কবে থেকে প্রচার শুরু করবে তা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে শনিবারই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, নন্দীগ্রামে মমতার প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহারের পর জানিয়ে দেওয়া হয়, সেখানে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবে। তারপর থেকেই নজর ছিল রেজিনগরে। সেখানে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। নতুন প্রতীক নিয়ে লড়বেন না বলে জানিয়ে শেষে রবিউল জানান ‘ভোটযুদ্ধে’ থাকছেন তিনি। শনিবার রবিউলকে জিজ্ঞাসা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসবেন কি না? তিনি জানিয়েছিলেন, “এই বিষয়ে কোনও কথা হয়নি।” তারপরই রবিবার দুপুরে রেজিনগর উপনির্বাচনে প্রচারকদের তালিকা প্রকাশ করা হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.