Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Woodlands Hospital

বেলুড়ে উডল্যান্ডস, চিকিৎসা থেকে ওষুধ, হাতের নাগালে স্বাস্থ্য পরিষেবা

হসপিটালের পরিসরের বাইরে মানুষের আরও কাছাকাছি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৫:৫৬

options
link
বেলুড়ে উডল্যান্ডস, চিকিৎসা থেকে ওষুধ, হাতের নাগালে স্বাস্থ্য পরিষেবা zoom
শুভ সূচনা। রয়েছেন স্বামী নিষ্ঠানন্দজি মহারাজ, স্বামী হরিদেবানন্দজি মহারাজ, উডল্যান্ডস হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রূপক বড়ুয়া প্রমুখ। ছবি: নিজস্ব
Advertisement

হাসপাতাল পর্যন্ত যাওয়ার ঝক্কি কমিয়ে এবার মানুষের আরও কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বেলুড়ে নতুন ওয়েলনেস সেন্টার চালু করল কলকাতার উডল্যান্ডস হসপিটাল (Woodlands Hospital)। স্পেনসার্স ফোরাম রঙ্গোলি মলে উদ্বোধন হল উডল্যান্ডস ওয়েলনেস সেন্টার অ্যান্ড ফার্মেসি-র। বেলুড় এবং আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য করাই এই কেন্দ্রের অন্যতম লক্ষ্য।

Woodlands Hospital Wellness Centre Pharmacy at Rangoli Mall
পথচলা শুরু করল উডল্যান্ডস ওয়েলনেস সেন্টার অ্যান্ড ফার্মেসি। ছবি: নিজস্ব

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী নিষ্ঠানন্দজি মহারাজ এবং স্বামী হরিদেবানন্দজি মহারাজ। ছিলেন উডল্যান্ডস হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রূপক বড়ুয়া, সিএফও এস. শিবকুমার-সহ হসপিটালের একাধিক চিকিৎসক ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নতুন এই কেন্দ্রে মিলবে একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। কার্ডিওলজি, অর্থোপেডিক্স, ইউরোলজি, ইএনটি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন বিষয়ে মিলবে চিকিৎসা পরিষেবা। ফলে সাধারণ চিকিৎসার পাশাপাশি নির্দিষ্ট সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শের জন্যও স্থানীয় বাসিন্দাদের দূরে যেতে হবে না।

Woodlands Hospital new pharmacy in Belur
মহারাজদের সঙ্গে। ছবি: নিজস্ব

শুধু চিকিৎসকের পরামর্শ নয়, কেন্দ্রটিতে থাকছে টেলিকনসালটেশন, ফিজিওথেরাপি এবং পুষ্টি ও ডায়েট সংক্রান্ত পরামর্শের ব্যবস্থাও। বিভিন্ন পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ এবং হোমকেয়ার পরিষেবাও পাওয়া যাবে এখানে।

রয়েছে উডল্যান্ডস ফার্মেসি। প্রয়োজনীয় ওষুধ এবং বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী কেনার পাশাপাশি বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার সুবিধাও থাকছে। অর্থাৎ, চিকিৎসকের পরামর্শ থেকে প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য পরিষেবার একাধিক প্রয়োজন মেটানোর ব্যবস্থা করা হয়েছে একই ছাদের নিচে।

Wellness Centre Pharmacy healthcare services in Belur
উদ্বোধনের পর মহারাজের সঙ্গে রূপক বড়ুয়া। ছবি: নিজস্ব

উডল্যান্ডস হসপিটাল কর্তৃপক্ষের মতে, হসপিটালের পরিসরের বাইরে মানুষের আরও কাছাকাছি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। বেলুড় ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য নিয়মিত চিকিৎসা, পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও সহজ করতেই চালু হল উডল্যান্ডস ওয়েলনেস সেন্টার অ্যান্ড ফার্মেসি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.