সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের পড়াশোনায় মন নেই৷ পড়তে বসলেই শুধু ফাঁকিবাজি৷ স্কুল থেকে দেওয়া হোমওয়ার্ক রোজ অসম্পূর্ণ, বকাঝকা, শাস্তি৷ কিছুতেই কিছু হয় না৷ মেয়ের জন্য চিন্তায় চিন্তায় রাতের ঘুম উড়েছে চিনের জি লুয়াংয়ের৷ পড়াশোনায় মেয়ের মন ফেরাতে আকাশপাতাল ভাবনাচিন্তা করেই চলেছেন গুইঝো প্রদেশের এই ব্যক্তি৷
শেষপর্যন্ত একটা উপায় পেলেন৷ বাড়ির দুধসাদা পোষ্য ফান্টুয়ানকে দিলেন ট্রেনিং৷ সাদা চারপেয়ের জন্য প্রশিক্ষক রেখে শেখালেন নজরদারির পাঠ৷ বোঝালেন, বাড়ির মেয়েটার উপর কীভাবে নজর রাখতে হবে৷ তাতেই বাজিমাত৷ জি লুয়াং বলছেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম বাড়ির নিরাপত্তারক্ষীকে বাড়তি খাবার দিয়ে ওকেই বলব, মেয়েকে নজর রাখতে৷ কিন্তু পরে মনে হল, মেয়ে তো অত ছোটও নেই যে এর নজর গলেও ফাঁকি দেবে না৷ তখন মনে পড়ল ফান্টুয়ানের কথা৷ ভাবলাম, ওকেই ট্রেনিং দিই৷ ওকেই নজরদারির কাজে লাগাব৷’
[আরও পড়ুন: জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের মামলা ফের শুরু করল সুইডেন]
যেমন ভাবা, তেমন কাজ৷ এমনিতেই গৃহপালিত পশুদের মধ্যে কুকুর সবচেয়ে বেশি বুদ্ধিমান৷ গবেষণা বলে, তাদের বুদ্ধির ধার মানুষের থেকে সামান্য কম৷ অর্থাৎ অন্য সব চারপেয়ের মধ্যে বুদ্ধির দৌড়ে কুকুর সবাইকে পিছনে ফেলে দেয়৷ তাই পোষ্যকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে মেয়ের নজরদারিতে বহাল করলেন জি লুয়াং৷ তারপর? পরিস্থিতির আমূল বদল৷
[আরও পড়ুন: সৌদি ট্যাঙ্কারে হামলায় তপ্ত উপসাগর, সন্দেহের তির ইরানের দিকে]
রোজ হোমওয়ার্কের সময়ে লুয়াংয়ের মেয়ের টেবিলের উপর দু’পা তুলে দাঁড়িয়ে পড়ে ফান্টুয়ান৷ ঠায় তার দিকে তাকিয়ে থাকে৷ হাবেভাবে মোটেই নজরদারির ইঙ্গিত নেই৷ বরং ভাবখানা এমন – আমিও একটুআধটু পড়তে চাই তোমার সঙ্গে! মেয়েও বেশ খুশি৷ রোজ রোজ পড়ার টেবিলে এমন এক সঙ্গী পেয়ে হোমওয়ার্ক তার শেষ হয়ে যাচ্ছে দ্রুত৷ সে বলছে, ‘হোমওয়ার্ক করতে আর তেমন বোর লাগছে না৷ ওর উপস্থিতিতে মনে হচ্ছে, ক্লাসে বসে বন্ধুর সঙ্গেই পড়াশোনা করছি৷’ এই না হলে বাবার বুদ্ধি৷

সর্বশেষ খবর
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?