সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে রিনিউয়েবল এনার্জি সংক্রান্ত ফিন্যান্স কোম্পানি আইআরইডিএ-র আইপিও । প্রত্যেকটি আইপিও ঘিরে কম-বেশি প্রত্যাশা তৈরিও হয়। IREDA’র আইপিও ঘিরেও একই ভাবে আগ্রহ তৈরি হয়েছে। ২১ নভেম্বর ওই আইপিও খুলবে। বিনিয়োগকারীরা ২৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এর জন্য।
জানা যাচ্ছে, প্রাইস ব্র্যান্ডের মূল্য শেয়ার প্রতি ৩০ টাকা থেকে ৩২ টাকা। ৪৬০টি শেয়ারের লট সাইজ রাখা হয়েছে। বিনিয়োগকারীরা ৪৬০টি শেয়ারের লট সাইজের গুণে আইপিওর (IPO) জন্য আবেদন করতে পারবেন। ফ্লোর প্রাইস শেয়ারের ফেস ভ্যালুর ৩ গুণ এবং ক্যাপ প্রাইস শেয়ারের ফেস ভ্যালুর ৩.২০ গুণ।
[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]
প্রসঙ্গত, IREDA হল একটি আর্থিক প্রতিষ্ঠান যার ৩৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পগুলির জন্য এবং শক্তি দক্ষতা ও সংরক্ষণ প্রকল্পগুলির জন্য আর্থিক সহায়তার প্রচার, উন্নয়ন এবং প্রসারিত করার ক্ষেত্রে৷
[আরও পড়ুন: বিদ্যুৎ-মুক্ত বিশ্বভারতী থেকে সরছে বিতর্কিত ফলক, ‘পিছু হটল’ কেন্দ্র]
সর্বশেষ খবর
-
মূত্রনালিতে আটকে হেয়ার পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে নজিরবিহীন অস্ত্রোপচার বছর তেইশের যুবকের
-
মেয়ে ‘খুনি’, হৃদরোগে আক্রান্ত সিয়ার বাবা! মা বলছেন, ‘ওকে মৃত্যুদণ্ড দিক…’
-
দুর্যোগ কাটতেই তারাতলায় ফের উদ্ধারকাজ শুরু, নাইট ভিশন ক্যামেরায় চলছে তল্লাশি
-
‘৫ জন থাকলেও ধর্মতলায় যাব’, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ঘোষণা মমতার
-
সিএবিতে ফের নাটক! অ্যাপেক্স সদস্যের আচমকা ইস্তফা চাপ বাড়াল সহ-সভাপতির উপর