খামেনেইর মৃত্যুতে শোকপ্রকাশ করে বিতর্কে ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী, ‘হিজাব পরুন’, তোপ নেটপাড়ার
এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে খামেনেইয়ের শোকে মুহ্যমান হয়ে ফারহানা বলেন, “উনি এমন একজন ব্যাক্তিত্ব ছিলেন যাকে আজীবন মনে রাখা যায়। তিনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।”
আরও পড়ুন:
রবিবার ভোর নাগাদ সামনে আসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট। সেখানে ট্রাম্প লেখেন, ‘‘ইতিহাসের নিকৃষ্টতম মানুষগুলোর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। …চেষ্টা করেও উনি আমাদের গোয়েন্দাদের নজরদারি এড়াতে পারেননি।’’ এহেন পরিস্থিতিতে খামেনেইয়ের মৃত্যুতে দ্বিধাবিভক্ত পৃথিবী। একদল খামেনেইয়ের মৃত্যুর উদযাপনে মেতেছেন। আর অন্যদল শোকে মুহ্যমান। শোকে কাতর 'বিগ বস' সিজন ১৯এ অংশগ্রহণকারী অভিনেত্রী ফারহানা ভাটও।
আরও পড়ুন:
খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে ফারহানা জানান, তিনি সকলের মনে আজীবন বেঁচে থাকবেন। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে খামেনেইয়ের শোকে মুহ্যমান হয়ে ফারহানা বলেন, "উনি এমন একজন ব্যাক্তিত্ব ছিলেন যাকে আজীবন মনে রাখা যায়। তিনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। খামেনেইয়ের মৃত্যু কাশ্মিরীদের মনে ভীষণরকম কষ্ট দিয়েছে। এটা মেনে নেওয়া যাচ্ছে না।'