জগন্নাথদেবকে আম-পোশাক অর্পণ মমতার, রথযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা দিঘায়
জগন্নাথ মন্দিরের ভিতর ১টি অস্থায়ী স্বাস্থ্য শিবির ও ৬টি স্বাস্থ্য শিবির খোলা হচ্ছে।
বৃহস্পতিবার দিঘার রথযাত্রার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সঙ্গে প্রস্তুতি বৈঠক সারেন মমতা। মন্দিরের ৭ নম্বর গেট দিয়ে বেরিয়ে ৩ নম্বর গেট পর্যন্ত পায়ে হেঁটে যান তিনি। সেখানেই একাধিক মন্ত্রী ও হিডকোর ভাইস চেয়ারম্যানের সঙ্গে ফিতে ধরে রাস্তার সঙ্গে রথের মাপ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।