আজও ফেরেনি যারা…. মাঝ আকাশেই নিখোঁজ হয়েছে বহু বিমান, জানেন সেই রহস্য?
ছবিতে ছবিতে সেই গল্প।
আরও পড়ুন:
মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমআইচ ৩৭০ মাঝ আকাশ থেকে নিখোঁজ হয় ২০১৪ সালের ৮ মার্চ। উড়ানের ৪০ মিনিট পর ট্রান্সমিশন আসা বন্ধ হয়ে যায়। শেষ পাওয়া সূত্র অনুযায়ী, সুমাত্রা দ্বীপের দিকে ঘুরেছিল সেটি। তারপর আর খোঁজ মেলেনি। দীর্ঘ তদন্তের পর ২০১৮ সাল নাগাদ বিমানের তিনটি ভাঙা ডানা উদ্ধার হয়। কিন্তু কীভাবে, কোথায় ভেঙেছিল বিমানটি, তা এখনও অজানা।
আরও পড়ুন:
ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজ নিখোঁজ হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে ফের নিখোঁজ হয় আরেকটি বিমান। ৩১ জন যাত্রী নিয়ে স্টার টাইগার, আজোরেস থেকে বারমুডার আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে স্বাভাবিক রেডিও যোগাযোগ বজায় রেখেছিল। তবে বিমানটি কখনও অবতরণ করেনি এবং অ্যাভ্রো টিউডর বিমান থেকে কোনও দুর্যোগের বার্তাও আসেনি।