অমরাবতী স্টেডিয়াম: অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রাজ্য সরকার দেশের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। সেই স্টেডিয়ামের দর্শকাসন থাকবে ১,৩২,০০০। সেখানকার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি কেসিনেনি শিবনাথ জানিয়েছেন, ইতিমধ্যেই সরকারের কাছে ৬০ একর জায়গা চেয়েছেন তাঁরা। বিশ্বমানের এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্পোর্টস সিটিতে গড়ে উঠবে। তবে শুধুমাত্র স্টেডিয়াম নয়, অমরাবতীকে একটি বৈশ্বিক ক্রীড়াকেন্দ্র হিসেবে গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে। যা নির্মাণের জন্য প্রায় ৮০০ কোটি টাকা...