Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
শামির মেয়ে

ভোজপুরী গানে তুমুল নাচ মহম্মদ শামির মেয়ের, ভাইরাল ভিডিও

শামির মেয়েকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৯, ১২:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৯, ১২:০৮

options
link
ভোজপুরী গানে তুমুল নাচ মহম্মদ শামির মেয়ের, ভাইরাল ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠ কাঁপাচ্ছেন মহম্মদ শামি। আর মাঠের বাইরে ইন্টারনেট মাতাচ্ছেন তাঁর খুদে কন্যা। ভোজপুরি গানের তালে তার কোমর দোলানো বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। মেয়ের নাচের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন খোদ শামিই। ভিডিওটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।

[আরও পড়ুন: আসন্ন আইপিএলে পাঞ্জাবের হেড স্যার কুম্বলে, বদলে গেল কোচিং স্টাফও ]

স্ত্রী হাসিন জাহানের সঙ্গে শামির সম্পর্ক মোটেই ভাল নয়। গতবছর মার্চে শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে পরকীয়া, নির্যাতন এমনকী ধর্ষণের অভিযোগ তুলেছিলেন হাসিন। যে জল আস্তে আস্তে বহুদূর গড়ায়। লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠানো হয়েছিল শামিকে। কিন্তু শামি প্রতিবারই সমস্ত অভিযোগ খারিজ করে দেন। তবে হাল ছাড়েননি হাসিন। স্বামীর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগও তোলেন তিনি। কিন্তু সে অভিযোগ থেকেও মুক্তি পেয়ে যান শামি। হাসিন দাবি করেন, সংসার চালানোর জন্য অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন শামি। সেক্ষেত্রেও সপক্ষে যুক্তি দেন শামি। এমন অবস্থায় অসুস্থ শামির সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন হাসিন। কিন্তু আখেরে লাভ হয়নি। ভারতীয় তারকা সাফ জানিয়ে দিয়েছিলেন, স্ত্রীর সঙ্গে কোনও সমঝোতার রাস্তায় আর হাঁটতে চান না তিনি।

Advertisement

[আরও পড়ুন: ব্যাটে-বলে দুর্দান্ত টিম ইন্ডিয়া, ইনিংসের শুরুতেই মুখ থুবড়ে পড়ল দক্ষিণ আফ্রিকা]

স্ত্রীর সঙ্গে সম্পর্ক যতই খারাপ হোক মেয়ে অন্ত প্রাণ শামি। আপাতত তিনি পুণেতে ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন। এসবের মধ্যেই মেয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। টিম ইন্ডিয়ার পেসার নিজের পোস্টে লিখেছেন, ‘‌আমার পুতুল। আমার থেকেও ভাল নাচে আমার মেয়ে।’‌ ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ভোজপুরী গানে কোমর দুলিয়ে নাচছে শামির খুদে মেয়েটি। ইতিমধ্যেই এই ভিডিওটি নেটদুনিয়ায় সমাদৃত। অনেকেই, শামির মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে টুইট করছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My doll. Has much better dances skills than her father.💃#dance #futurestar #india.

A post shared by Mohammad Shami (@mdshami.11) on

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.