Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
India vs Japan

জাপানের বিরুদ্ধে হোঁচট ভারতের, শেষ বলে গিয়ে অতিকষ্টে ম্যাচ জিতলেন শ্রেয়সরা

ক্রিকেটবোদ্ধারা ভেবেছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের কাছে একেবারে খড়কুটোর মতো উড়ে যাবে জাপান। এমনকী দর্শকদের একটা বড় অংশও মাঠে এসেছিল ভারতের দাপট দেখবে বলেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৪:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৪:২৩

options
link
জাপানের বিরুদ্ধে হোঁচট ভারতের, শেষ বলে গিয়ে অতিকষ্টে ম্যাচ জিতলেন শ্রেয়সরা zoom
কোনওমতে জিতল ভারতীয় দল।
Advertisement

ভারত: ৩২/৪ (শ্রেয়স ১৬, চার্লি ২/১৭)
জাপান: ৩০/৩ (কেন্ডেল ১২, ওয়াশিংটন ২/১৩)
২ রানে জয়ী ভারত (বৃষ্টির কারণে ৫ ওভারের ম্যাচ)

ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি। কূটনৈতিক এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে ক্রিকেট ম্যাচ খেলল দুই দল। ক্রিকেটবোদ্ধারা ভেবেছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের কাছে একেবারে খড়কুটোর মতো উড়ে যাবে জাপান। এমনকী দর্শকদের একটা বড় অংশও মাঠে এসেছিল ভারতের দাপট দেখবে বলেই। কিন্তু শেষ পর্যন্ত সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে চর্চা জাপানের ক্রিকেট নিয়েই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুপারস্টারে ঠাসা ভারতীয় দলকে দেখার জন্য ম্যাচের সমস্ত টিকিট দ্রুত বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার ম্যাচের যাবতীয় আনন্দে জল ঢেলে দিল বৃষ্টি। ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে বৃষ্টিতে ভিজে যায় গোটা মাঠ। ফলে দুই দল মাঠে নামতেই পারেনি। টানা তিন ঘণ্টা ধরে অপেক্ষা করে অবশেষে ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয় ম্যাচ। আর সেখানে সেয়ানে সেয়ানে বিশ্ব চ্যাম্পিয়নদের টক্কর দিল র‍্যাঙ্কিংয়ে নিচের দিকে পড়ে থাকা জাপান। শেষ বল পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই করে গেল তারা।

৫ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। বিধ্বংসী ফর্মে থাকা অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন নেমে পড়েন ওপেন করতে। গত ম্যাচে যে অভিষেক দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, এদিন তিনি প্রথম বলেই আউট! চার্লি হারা হিনজের বলে উইকেট খোয়ালেন। পরের ওভারে সঞ্জু, তার পরের ওভারে ইশান কিষান-পরপর খসে পড়ে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ। শ্রেয়সে ব্যাটে মুখরক্ষাটুকু হয় ভারতের। ৪ উইকেট হারিয়ে ভারত তোলে ৩২ রান।

প্রথম ওভারে মাত্র ২ রান তোলে জাপান, খোয়ায় ওপেনার লাচলান ইয়ামামোতো লেকের উইকেট। কিন্তু সেই ধাক্কা খেয়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় উদীয়মান সূর্যের দেশ। শেষ ওভার পর্যন্ত দাঁতে দাঁত চাপা লড়াই। এমন চাপে পড়ে যায় ভারত যে ওয়াইড বল পর্যন্ত করে ফেলেন অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত ২ রানে জিতে গেল ভারত। ৩০ রানে থেমে গেল জাপানের ইনিংস। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে শেষ মুহূর্ত পর্যন্ত যে লড়াইটা জাপান করল, তাতে বলাই যায় তারা নৈতিক জয় পেয়েছে। মাঠের লড়াই না হলেও হৃদয় জিতে নিয়েছেন কেন্ডেল কাডোয়াকি ফ্লেমিংরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.