Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Weekly Mesh Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (১৭ মে-২৩ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, চন্দ্র, বুধ, মিথুনে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৩:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৩:১৩

options
link
সাপ্তাহিক রাশিফলে মেষ (১৭ মে-২৩ মে ২০২৬) zoom
Advertisement

কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কর্মপ্রার্থীরা উপার্জনের জন‌্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন। অন্যের প্ররোচনায় বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। ব‌্যবসায়ীরা ব‌্যবসা বৃদ্ধির জন‌্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। নতুন গৃহ নির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে। অসময়ের জন‌্য জন‌্য অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। বয়স্করা মানসিক শান্তির জন‌্য আধ‌্যাত্মিক কাজে মন দিতে পারেন। জীবন যাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলা উচিত।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.