Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Weekly Taurus Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃষ (১০ মে-১৬ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি ও বুধ, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে মঙ্গল এবং শনি। ৪ মে সকাল ১০.৫৪ মিঃ মিথুনে শুক্র, ওই দিনই বেলা ১২.৩২ মিঃ বুধ বৃষে। ১৫ মে সকাল ৬.২২ মিঃ বৃষে রবি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৫:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৫:১০

options
link
সাপ্তাহিক রাশিফলে বৃষ (১০ মে-১৬ মে ২০২৬) zoom
Advertisement

সপ্তাহের প্রারম্ভে আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে উচ্চ-পদস্থ ব‌্যক্তির সাহায‌্য নিন। নিজের জীবনে উন্নতির জন‌্য উন্নতির জন‌্য কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আপনার হঠকারী সিদ্ধান্তের ফলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভবনা। ব‌্যবসায় ভালো লাভ হতে পারে। তবে পাওনা টাকা আদায়ের ব‌্যাপারে কিছু সমস‌্যা থাকবে। ছোটখাটো শারীরিক অসুস্থতাও চোখের সমস‌্যায় কষ্ট পেতে পারেন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। এই রাশির জাতক-জাতিকারা মৌসুমী রোগ সম্পর্কে সচেতন থাকবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.