রাজ কুমার, আলিপুরদুয়ার: বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল যুব নেতার বিরুদ্ধে৷ যদিও ঘাসফুল শিবিরের তরফে গেরুয়া শিবিরের দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে৷ অভিযোগ-পালটা অভিযোগকে কেন্দ্র করে ভোটের ঠিক আগে সরগরম আলিপুরদুয়ার৷ তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চাইছে বিজেপি৷
[ আরও পড়ুন: নোটবন্দির কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ, বিজেপিকে কটাক্ষ নুসরতের]
আলিপুরদুয়ারের প্রার্থী জন বারলাকে নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে কোনও কোন্দল না থাকলেও, বিভিন্ন জায়গাতেই শীর্ষ নেতৃত্বের মনোনীত প্রার্থীদের নিয়ে অসন্তোষের অন্ত নেই রাজ্য নেতৃত্বের৷ আবার গোদের উপর বিষফোঁড়ার মতো বিজেপির মিছিলে ঢুকে পড়ে ‘হামলা’ চালানোর অভিযো উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ শুক্রবার সকালে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বারলা রেলবাজার এলাকায় প্রচার করছিলেন৷ সেখানেই জড়ো হয়েছিলেন অসংখ্য দলীয় কর্মী সমর্থক৷ অভিযোগ, সেই মিছিলে আচমকা ঢুকে পড়েন যুব তৃণমূল নেতা তপেন কর৷ বিজেপি প্রার্থীর উদ্দেশে ‘দূর হঠো’ স্লোগানও দিতে থাকেন তিনি৷ আচমকা তৃণমূল নেতার এমন আচরণে হতচকিত হয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা৷ ঘটনার তীব্র বিরোধিতা করেন প্রার্থী স্বয়ং৷ এভাবে প্রচারে বাধা দিয়ে তৃণমূল নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তুলেছেন জন বারলা৷ আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার গলাতেও একই সুর৷ তাঁর বক্তব্য, ‘‘যুব তৃণমূল নেতার এই আচরণে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে৷ গণতান্ত্রিক ব্যবস্থায় এ আচরণ মোটেও কাম্য নয়৷ আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷’’
[ আরও পড়ুন: ভোটযুদ্ধে যুযুধান নকুলদানা-মিহিদানাও! অনুব্রতকে জবাব দিতে মিষ্টি বিতরণ অনুপমের]
বিরোধী বিজেপি তাঁর এই আচরণে যতই ক্ষুব্ধ হোক না কেন, তাতে কিছুই যায় আসে না যুব তৃণমূল নেতা তপেন করের৷ কৃতকর্মের জন্য এতটুকুও আপশোস নেই তাঁর৷ পরিবর্তে তপেন বলেন, ‘‘বাংলা ভাগের চক্রান্ত করেছেন জন বারলা৷ তাঁর কোনও অধিকার নেই ভোটারদের কাছে ভোট চাওয়ার৷ তাই বাধা দিয়েছি জনকে৷’’ ভোটের আবহে যুব তৃণমূল নেতার এই আচরণ সত্যিই দলীয় নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে৷ তবে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও কিছুই শোনা যায়নি৷
দেখুন সেই ভিডিও:
সর্বশেষ খবর
-
কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?
-
রুপোর গ্লাসে জল খান কঙ্গনা রানাউত! উপকারিতা জানলে আপনিও খাবেন
-
মাছের আড়ালে গরুর মাংস পাচার! উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ১.৬৮ কোটির অবৈধ ব্যবসা