নব্য়েন্দু হাজরা: কলকাতা, জেলার পাশাপাশি বিদেশের দুর্গাপুজোকেও (Durga Puj 2023) শারদ সম্মান দেবে নবান্ন। শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। আগামী ১৪ তারিখ পর্যন্ত অফলাই ও অনলাইনে মিলবে প্রতিযোগিতায় অংশগ্রহণের ফর্ম। অফলাইনে কোথায় কোথায় ফর্ম পাওয়া যাবে এবং অনলাইনে কোন সাইটে আবেদন করা যাবে, তাও জানিয়ে দিয়েছেন মন্ত্রী।
২০১৩ সাল থেকে শহর কলকাতা ও জেলার সেরা পুজোগুলিকে সম্মানিত করে রাজ্য সরকার। দেওয়া হয় ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’। এবার বিদেশের সেরা পুজোগুলিকেও ‘বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩’ পুরস্কৃত করা হবে। একাধিক বিভাগে বেছে নেওয়া হবে সেরা পুজোগুলিকে। এর মধ্যে রয়েছে-সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজচেতনার পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা। কলকাতা, দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর ও বরানগর পুরসভার পুজোগুলি এই বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
[আরও পড়ুন: আকবরের আমলে সূচনা, আজও নিয়ম মেনে চলছে নদিয়ার শতাব্দিপ্রাচীন ‘বুড়িমা’র পুজো]
এছাড়া ২২ জেলার পুজোগুলির জন্য রয়েছে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা সমাজচেতনা বিভাগে পুরস্কার। রাজ্য়ের বাইরে ও বিদেশের পুজোগুলিও বিশ্ব বাংলা সারদ সম্মান ২০২৩- প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে তারা অনলাইনে আবেদন জানাবে। আবেদন জানানোর ওয়েবসাইটটি- www.egiyebangla.gov.in/www/wb.gov.in/https:/bbss.gov.in।
১৪ অক্টোবর পর্যন্ত কলকাতা ও তার আশপাশের পুজোগুলি কলকাতা তথ্যকেন্দ্র থেকে আবেদনপত্র জমা করতে পারবে। জেলাপুজোগুলি জেলা অথবা মহকুমার তথ্য ও সংস্কৃতির মহকুমা আধিকারিকদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। মহাষষ্ঠীর দিন ঘোষিত হবে বিজয়ীদের নামের তালিকা।
[আরও পড়ুন: মধুচন্দ্রিমায় গ্রহণ! সিকিমে গিয়ে বিপাকে বাংলার নবদম্পতি]
সর্বশেষ খবর
-
স্কটিশ চার্চে অভিনব উদ্যোগ, চালু হল বিনামূল্যে ডেটা সায়েন্স ও সংবাদ পাঠের কোর্স
-
ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! ‘আলফা’ জবাব কাপুরবধূর
-
দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক
-
‘মেসি আরও গোল করুক, বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে শেষ ষোলোয় তুলে হুঙ্কার এমবাপের
-
‘যদি অর্থের লোভ থাকত…’, অভয়ার বাবার প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’ নিয়ে কী বললেন রত্না দেবনাথ?